
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় র্যালি শেষে মাঠ মহড়ায় অগ্নিকাণ্ড, দুর্যোগের সময় করণীয় প্রভৃতির মহড়া অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ। শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মুস্তাইন বিল্যাহ, উপজেলা সিপিপির টিম লিডার জেলা পরিষদের সদস্য আব্দুল্যাহ আল মামুন লাভলু, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ সালাম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, বিআরডিবির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, এনজিও প্রতিনিধি মোঃ আলাউদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন