বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৫ অক্টোবর ২০২৩, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গাভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গাভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

রোববার (১৫ অক্টোবর) বিকালে সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখা আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাবকে ১-০ গোলে শূন্য গোলে পরাজিত করে গাভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন একরামুজ্জামান জনি, সহকারী রেফারি ছিলেন ইসমাইল হোসেন ও তানজিরুল ইসলাম।

হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলা শেষে ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী সম্পাদক মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন উর রশিদ প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, ডিবি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, ডিবি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসাহী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মো. নূর ইসলাম, ডিবি ইউনাইটেড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা স্বদেশ মল্লিক, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুর মনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, আছমাতুল্লাহ, মৃত্যুঞ্জয় আঢ্য প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০