বাংলাদেশ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২ নভেম্বর ২০২৩, ৮:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

স্পোর্টস ডেস্ক | ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটাচ্ছেন তিনি।

বৃহস্পতিবারও শ্রীলঙ্কার বিপক্ষে খেললেন ৮৮ রানের ইনিংস। সেঞ্চুরি পেলে অবশ্য ছুঁয়ে ফেলতেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। তবে সেঞ্চুরি না হলেও আজ শচীনকে ছাড়িয়ে নতুন এক রেকর্ড গড়েছেন ডানহাতি এই ব্যাটার।
এক পঞ্জিকাবর্ষে সর্বাধিকবার হাজার বা তার বেশি রানের রেকর্ডটি নিজের করে নিয়েছেন কোহলি। চলতি বছর ওয়ানডেতে হাজার রান ছুঁয়ে ফেলেছেন তিনি। এনিয়ে আটবার বছরে হাজারের বেশি রান করেছেন। তার পেছনে থাকা শচীনের এই কীর্তি ছিল আটবার।

১৯৯৪ সালে প্রথমবার ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে হাজারের বেশি রান করেন শচীন। এরপর ১৯৯৬, ১৯৯৭, ১৯৯৮, ২০০০, ২০০৩ ও ২০০৭ সালেও এর পুনরাবৃত্তি ঘটান ভারতের কিংবদন্তি এই ব্যাটার। অন্যদিকে কোহলির হাজার রান করার এই যাত্রা শুরু হয় ২০১১ সালে। এরপর ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে হাজারের বেশি রান করে শচীনকে স্পর্শ করেন তিনি। সেই রেকর্ড ভাঙতে সময় নিলেন চার বছর।

চলতি বছর হাজার রানের মাইলফলক ছুঁতে কোহলিকে খেলতে হয় ২০ ইনিংস। আজ কেবল ৩৪ রান দরকার ছিল তার। যদিও সাজঘরে ফিরতে পারতেন ব্যক্তিগত ১০ রানেই। নিজের বলে তার ক্যাচ মিস করেন লঙ্কান পেসার দুশমন্থ চামিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বংশালে হেলমেটের গোডাউনে আগুন

কালিগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

দৈনিক প্রবাহ অফিসে হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা

সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনা

শ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান লাগিয়ে প্রতিবাদ

নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

কালিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

তাসমান পাড়ে বাঘের থাবায় ‘ছিন্নভিন্ন’ ক্যাঙ্গারু

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়

১০

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

১১

তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি 

১২

স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে মিলছে এক ভরি

১৩

অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া

১৪

কলকাতায় মিছিল করে তোপের মুখে জয়া আহসান

১৫

পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

১৬

বাংলাদেশের কাছে লজ্জাজনক হার: অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের দাবি পন্টিংয়ের

১৭

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

১৮

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ৩ জেলে আটক

১৯

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!