বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১০ নভেম্বর ২০২৩, ১০:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যে দৃশ্যের কারণে ওমান, কুয়েত ও কাতারে ‘নিষিদ্ধ’ টাইগার থ্রি

বিনোদন ডেস্ক: বিশ্বব্যাপী আগামী ১২ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে যশরাজ ফিল্মস প্রযোজিত সালমান খানের সিনেমা ‘টাইগার থ্রি’। ইতিমধ্যে বক্স অফিসে অগ্রিম বুকিংয়ে হইচই ফেলেছে এটি। সালমানের সিনেমাটি নিয়ে যখন গোটা দুনিয়ায় শোরগোল, ঠিক তখনই শোনা গেল তিন দেশে নিষিদ্ধ হয়েছে ‘টাইগার থ্রি’র প্রদর্শনী।

প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে ওমান, কুয়েত ও কাতারের সালমানভক্তরা দেখতে পারবেন না ‘টাইগার থ্রি’।

ভারতীয় সংবাদমাধ্যমে হিন্দুস্তান টাইমস একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘টাইগার ৩’র বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি রয়েছে এই তিন দেশের। তাঁদের দাবি, এ ধরনের দৃশ্য সেই সব দেশের সংস্কৃতিকে আঘাত করবে। বিশেষ করে ক্যাটরিনার তোয়ালে পরা অ্যাকশন দৃশ্য নিয়েই বেশি আপত্তি। এ ছাড়া সিনেমায় যেভাবে হিংসা-বিদ্বেষ ছড়ানো হয়েছে, তা নিয়েও আপত্তি রয়েছে এই তিন দেশের।

‘টাইগার ৩’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে ক্যাটরিনা কাইফ। ছবি: সংগৃহীত
‘টাইগার ৩’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে ক্যাটরিনা কাইফ। ছবি: সংগৃহীত
উল্লেখ্য, অগ্রিম বুকিংয়ে ইতিমধ্যেই দাপট দেখাচ্ছে ‘টাইগার থ্রি’। ফার্স্ট ডে ফার্স্ট শো ইতিমধ্যে হিট। অগ্রিম টিকিট বিক্রি করে এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ১৩ কোটি রুপি। পরিস্থিতি বুঝে অনেক জায়গাতেই বাড়িয়ে দেওয়া হয়েছে শোয়ের সংখ্যা। শুধু ভারতে নয়, দুবাইয়েও মধ্যরাত থেকে সিনেমাটি দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকেরা। ভারতেও প্রথম শো শুরু হবে সকাল ৬টা থেকে।

প্রসঙ্গত, যশরাজ ফিল্মস যে স্পাই ইউনিভার্সকে নিয়ে বড় পরিকল্পনা হাতে নিয়েছে তা স্পষ্ট। এর প্রথম ঝলক পাওয়া গিয়েছিল শাহরুখের সিদ্ধার্থ আনন্দের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমায়। যেখানে ‘পাঠান’ শাহরুখের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাকশন করেছিলেন টাইগার সালমান। ‘পাঠান’ সিনেমাতেই ইঙ্গিত ছিল ‘টাইগার থ্রি’তে শাহরুখকে দেখা যাবে। তবে এবার শুধু পাঠান শাহরুখ নয়, ‘ওয়ার’-এর কবিরকেও দেখা যাবে টাইগারের সঙ্গে হাতে হাত মেলাতে।

এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। ২০১৯ সালের ‘ভারত’ সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান ও ক্যাটরিনাকে। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবির ভিলেন চরিত্রে দেখা যাবে অভিনেতা ইমরান হাশমিকে। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংককে স্কুলে বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

১০

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

১১

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১২

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১৩

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১৪

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৫

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৬

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৭

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৮

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৯

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

২০
error: Content is protected !!