
মেহেদী হাসান, মৌতলা (কালিগঞ্জ): কালিগঞ্জের বিষ্ণুপুরে শেখ রিয়াজ উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) বিষ্ণুপুর দাস পাড়া ও দক্ষিণ বন্ধকটি পানঘাট জেলে সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়|
এসময় বিষ্ণুপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ নাছিমা রিয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোরঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক মুকুল রায়, শ্যামনগর আতরজান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নারায়ণ চক্রবর্তী রাজিব, সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি বিশ্বজিৎ সরদার, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ লস্কর, আলাউদ্দিন, উজ্জ্বল, মোঃ মামুন আর রশিদ মিন্টু, বিষ্ণুপুর দাস পাড়া রাস মন্দির কমিটির সভাপতি বাবুল দাস, সাধারণ সম্পাদক তাপস দাস প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোরঞ্জন, কর্মকার, সুনিল মন্ডল, বাসু দেব মন্ডল প্রমুখ।
মন্তব্য করুন