বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১২ ডিসেম্বর ২০২৩, ৪:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনী জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের

ডেস্ক রিপোর্ট: ‘খণ্ডিত জাতীয় পার্টি’ ও জি এম কাদেরের সঙ্গে কোনো নির্বাচনী জোট না করার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি অভিযোগ করেছেন, জি এম কাদের অবৈধভাবে জাতীয় পার্টির নেতৃত্ব দখল করেছেন।

মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রওশন এরশাদের একটি লিখিত বক্তব্য সাংবাদিকদের দেন তাঁর অনুসারী নেতারা। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে কী আলোচনা হয়েছে, তা জানানো হয়।

রওশন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের জবাবও দেন। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কি না জানতে চাইলে রওশন বলেন, ‘এখন তো আর সময় নেই। আর কী বলবেন।’

জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির নির্বাচনে যাওয়ার বিষয়ে রওশন বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেননি। আমার ছেলের জায়গায় উনি ইলেকশন করছেন। ওর কথা তাঁর মনে নেই।’

জাতীয় পার্টির নেতাদের প্রতি সমর্থন আছে কি না জানতে চাইলে রওশন বলেন, ‘আমাদের ইচ্ছা করে বাদ দিয়েছে। কেন সমর্থন থাকবে?’

রওশন এরশাদ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা সাংবাদিকদের বলছিলেন, রওশন এরশাদ কথা বলার মতো অবস্থায় নেই। সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন তাঁদের নেতা কাজী মামুনুর রশিদ।

কাজী মামুনুর রশিদ রওশনের লিখিত বক্তব্যের কথাটি জানান। এই বক্তব্যে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে তিনি (রওশন) বলেছেন জি এম কাদের অবৈধভাবে জাতীয় পার্টির নেতৃত্ব দখল করেছেন। সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে সুকৌশলে তাঁকে, সাদ এরশাদকে ও গুরুত্বপূর্ণ নেতাদের সরিয়ে দিয়েছেন। দলের মধ্যে ‘ক্যু’ করে নেতৃত্ব গ্রহণ করেছেন।

রওশন লিখিত বক্তব্যে আরও বলেন, তিনি এসব বিষয় প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। জি এম কাদেরের সঙ্গে কোনো নির্বাচনী জোট না করার অনুরোধ করেছেন।

রওশন বলেন, নির্বাচন অধিক গ্রহণযোগ্য করার জন্য জাতীয় পার্টি যাতে এককভাবে সারা দেশে প্রতিযোগিতামূলকভাবে নির্বাচন করে, সেটি নিশ্চিত করার অনুরোধ করেছেন তিনি।

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় রওশন এরশাদের সঙ্গে আরও ছিলেন তাঁর ছেলে সাদ এরশাদ, তাঁর (রওশন) রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।

জাতীয় পার্টিতে রওশন এরশাদ ও জি এম কাদেরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এবারের নির্বাচনে দলের মনোনয়নপত্র গ্রহণ করেননি রওশন ও তাঁর ছেলে সাদ এরশাদ।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ আসনে মনোনয়ন নিয়েছেন, যেখানে এখনকার সংসদ সদস্য সাদ এরশাদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা

ঢাকায় ভারতের হাইকমিশনারকে মন্ত্রীর মর্যাদা দিল নয়াদিল্লি

টিআইবি জরিপ: দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

লালসালু’র মজিদ এবং আমাদের চিরন্তন অন্ধত্ব || ‎তারিক ইসলাম

সীমাবদ্ধতা অতিক্রম করে সাতক্ষীরায় এলজিইডির ‘লাফ’

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

বৃষ্টিতে বাড়তে পারে সাইনাস, যা করা যেতে পারে

আশুরার রোজা কয়টি, কখন রাখবেন

প্রথমবার বিশ্বকাপের নকআউটে উঠে দক্ষিণ আফ্রিকার ইতিহাস

১০

টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো, বিদায় চেকিয়ার

১১

সিসিটিভিতে মোটরসাইকেল চোরের চেহারা স্পষ্ট

১২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, প্রাণহানি ছাড়াতে পারে ১০ হাজার

১৩

হাইতিকে বিদায় করে নকআউটে মরক্কো

১৪

নেইমারের ফেরার ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিলো ব্রাজিল

১৫

সুশাসন নিশ্চিত না হলে বিএনপি-জামায়াতের পরিণতিও ভালো হবে না: ইজ্জত উল্লাহ

১৬

আশাশুনিতে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

১৭

পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

১৮

তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ

১৯

সাতক্ষীরার ডিসির খণ্ডিত বক্তব্য প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা!

২০
error: Content is protected !!