বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২১ জানুয়ারি ২০২৪, ১২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শোয়েবের তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন সানিয়া

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিকের তৃতীয় বিয়ে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ভারত ও পাকিস্তানের গণমাধ্যম। গতকাল (শনিবার) এক পোস্টে পাকিস্তানের মডেল-অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে দুটি ছবি শেয়ার করে বিয়ের কথা জানান তিনি। এরপর থেকেই প্রশ্ন উঠছিল টেনিস তারকা সানিয়ার সঙ্গে তার বিবাহ-বিচ্ছেদ হয়েছিল কি না! অবশ্য এমন প্রশ্নের জবাব তখনই কিছুটা মিলেছিল।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে সানিয়ার বাবা ইমরান মির্জা জানান, ধর্মীয় আইন ‘খুলা’ পদ্ধতি মেনেই সানিয়া এবং শোয়েবের ডিভোর্স হয়েছে। শরীয়া আইন অনুযায়ী— ‘খুলা’ হল মহিলাদের একটি অধিকার যার মাধ্যমে তারা একপাক্ষিক ভাবে স্বামীকে বিচ্ছেদ দিতে পারেন। সেই আইনের মাধ্যমেই সানিয়া শোয়েবকে বিচ্ছেদ দিয়েছেন। তবে বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করেননি সানিয়ার বাবা।

দিন কয়েক আগে ইনস্টাগ্রামে রহস্যময় পোস্ট করলেও শোয়েবের তৃতীয় বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার পর এ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি খোদ সানিয়া মির্জাকে। অবশেষে সানিয়ার পক্ষ থেকে শোয়েবের সঙ্গে ডিভোর্স নিয়ে খোলামেলা কথা বলা হয়েছে। সানিয়ার ছোট বোন আনাম মির্জা ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে বলা হয়েছে, কয়েক মাস আগেই সানিয়া ও শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০