বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ জানুয়ারি ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোশাররফ করিমকে চিঠিতে যা লিখলেন ভাবনা

বিনোদন ডেস্ক: ঢাকা ও পশ্চিমবঙ্গে শুক্রবার (১৯ জানুয়ারি) একযোগে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত টালিউড সিনেমা ‘হুব্বা’। মুক্তির পর বাংলাদেশ ও ভারতের সিনেমা হলে হাউসফুল শোগুলো।

সিনেমায় হুব্বা চরিত্রে দাপুটে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন মোশাররফ করিম। সাধারণ দর্শকের পাশাপাশি অনেক তারকাও প্রশংসা করছেন। তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

‘হুব্বা’ ও মোশাররফ করিমের প্রশংসায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি চিঠি লিখেছেন তিনি।

ভাবনার সেই চিঠিটি পাঠকের উদ্দেশে দেওয়া গেল –

‘প্রিয় মোশাররফ করিম, গতকাল হুব্বা দেখছি। আমি সিনেমা হলে গিয়ে দেখি, দায়িত্ব নিয়েই দেখি। মোশাররফ করিম আমাদের সবার প্রিয় অভিনেতা, আমার সঙ্গে তার সম্পর্কটা ছিল একদম বাবা-মেয়ের মতন। আমি সব সময় আমার বাবার চেহারার সঙ্গে এই লোকটার চেহারার মিল পাই। গতকাল হলে গিয়েও বারবার তাই মনে হচ্ছিল। বাবা-মেয়ের যেমন অকারণে অভিমান হয় আমাদেরও হয়তো তাই হয়েছিল, তাও অন্য লোকের কারণে। ছোট ছিলাম, আবেগ ছিল ভয়ংকর, তাই রাগও করেছিলাম অনেক। সেও বাবার মতো করেই আমার সব কথা চুপ করে শুনেছে। বাবার মতোই কিছুই বলেনি। বড় মানুষেরা এমনই হয়। ’

এই অভিনেত্রী আরও লেখেন, ‘শোনো তোমাকে বলছি— হুব্বা হয়ে যা দেখাইলা তুমি বাবারে বাবা। তুমি জানো তুমি কত বড় অভিনেতা, একের পর এক সিনেমা করো। কারণ তুমি ১০০-তে ২০০। আর আমি আবার জিতে গেলাম। আমার কোনো সিনেমা হলে গিয়ে তুমি দেখে আমাকে একটা ফোনও করোনি। যদিও রিলিজই হয়েছে মোটে দুটো। অনেক ভালোবাসা, কালকে হলে তোমাকে দেখে যেমন খুশি হয়েছি, তেমনি মনটাও খারাপ হয়েছে। তোমাকে অনেক দিন দেখি না, আড্ডাও হয় না। আমি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছি, পরে আমার চেহারা চিনতে অসুবিধা হবে। ইতি, ভাবনা’।

পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন এই হুব্বা। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ নানা অপরাধে তার দাপট ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০