বাংলাদেশ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৭ জানুয়ারি ২০২৪, ১২:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দ্রততম ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন ভারতীয় ওপেনার

স্পোর্টস ডেস্ক: প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড গড়লেন তন্ময় আগরওয়াল। হায়দরাবাদের এই ব্যাটার অরুণাচল প্রদেশের বিপক্ষে ১৬০ বলে করেছেন ৩২৩ রান। যেখানে ১৪৭ বলে তিনি ট্রিপল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন। যা প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম।

এতদিন প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড ছিল মার্কো মারাইসের দখলে। ২০১৭ সালে তিনি বর্ডার দলের হয়ে ইস্টার্ন প্রভিন্সের বিরুদ্ধে ১৯১ বলে এই মাইলফলক গড়েছিলেন। এবার সেই রেকর্ড ভেঙ্গে নতুন করে লিখেছেন তন্ময়।

একই ম্যাচে আরো একটি রেকর্ড গড়েছেন তন্ময়। এত দিন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে এক দিনে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ছিল বীরেন্দর শেবাগের দখলে। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এক দিনে ২৮৪ রান করেছিলেন ভারতের সাবেক এই ওপেনার। সেই রেকর্ড ভেঙ্গে এক দিনে ৩২৩ রান তুলেছেন তন্ময়।

৩২৩ রানের ইনিংস খেলার পথে ২১টি ছয় এবং ৩৩টি চার মেরেছেন তন্ময়। তার এমন বিধ্বংসী ইনিংসে ভর করে মাত্র ৪৮ ওভারে এক উইকেট হারিয়ে ৫২৯ তুলেছে হায়দরাবাদ। তন্ময়ের মতোই আগ্রাসী ব্যাটিং করেন হায়দরাদের অধিনায়ক রাহুল সিংহ। তিনি ১০৫ বলে করেছেন ১৮৫ রান।

গতকাল শুক্রবার এক দিনে অরুণাচল এবং হায়দরাবাদের ইনিংস মিলিয়ে মোট ৭০১ রান উঠেছে এই ম্যাচে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ। একই দিনে সর্বোচ্চ রেকর্ড ৭২১ রান। ১৯৪৮ সালে এসেক্স এবং দ্য অস্ট্রেলিয়ান্সদের বিপক্ষে একটি ম্যাচে এই রান হয়েছিল প্রথম দিনেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

কালিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

তাসমান পাড়ে বাঘের থাবায় ‘ছিন্নভিন্ন’ ক্যাঙ্গারু

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি 

স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে মিলছে এক ভরি

অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া

কলকাতায় মিছিল করে তোপের মুখে জয়া আহসান

১০

পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

১১

বাংলাদেশের কাছে লজ্জাজনক হার: অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের দাবি পন্টিংয়ের

১২

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

১৩

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ৩ জেলে আটক

১৪

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

১৫

ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

১৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

১৭

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

১৯

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা

২০
error: Content is protected !!