বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৭ মার্চ ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জার্মানিতে টেসলার কারখানায় ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক: আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতিতে জার্মানিতে অন্তত সাত দিন বন্ধ থাকছে টেসলার কারখানা। চরম বামপন্থি সংগঠন ভলকানো গ্রুপ আগুন লাগানোর দায় স্বীকার করেছে।

টেসলা কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে কয়েকশ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। কারখানায় আবার কাজ শুরু করতে অন্তত এক সপ্তাহ লাগবে বলেও জানিয়েছে তারা

মঙ্গলবার ভোরে ব্রান্ডেনবুর্গ রাজ্যে টেসলার গিগা ফ্যাক্টরিতে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। গ্রুনহাইডে এলাকার ওই কারখানায় প্রতিদিন ৭৫০টি গাড়ি তৈরি হয়।

ভোর ৪টা ৫০ মিনিটের দিকে একটি বৈদ্যুতিক পাইলনে আগুন জ্বলে ওঠার পরই পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে সারাদিন কারখানায় কোনো কাজ হয়নি। কারখানার ১২ হাজার কর্মীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

আগুনের সূত্রপাত যেখানে, তার কাছেই জড়ো করা রাখা হয়েছিল অনেকগুলো পুরোনো টায়ার। তাই ধারণা করা হচ্ছিল, কেউ পরিকল্পনা করেই গাড়ির কারখানায় আগুন দিয়েছে৷

পরিকল্পিতভাবে আগুন দেওয়ার কথা নিশ্চিত হয়ে যায় ভলকানো গ্রুপ (ফুলকান গ্রুপে) দায়িত্ব স্বীকার করার পর। চরম বামপন্থী পরিবেশ সংস্থাটি আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই খোলা চিঠি প্রকাশ করে।

চিঠিতে ভলকানো গ্রুপ দাবি করে, টেসলাকে হাঁটুর কাছে নিয়ে আসার জন্য এমন নাশকতামূলক কাজ করা হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার। তিনি বলেন, এটি ভয়াবহ অপরাধ, কোনোভাবেই এটি জায়েজ বলে ভাবা যায় না।

অন্যদিকে ক্ষুব্ধ ইলন মাস্ক বলেছেন, এরা (ভলকানো গ্রুপ) হয় বিশ্বের সবচেয়ে বোবা ইকো-টেররিস্ট, নয়তো এরা তাদের হাতের পুতুল, যাদের কোনো ভালো পরিবেশগত লক্ষ্য নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

১০

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১১

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১২

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১৩

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৪

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৫

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৬

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৭

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৮

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৯

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

২০
error: Content is protected !!