বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ এপ্রিল ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে মডেল মসজিদ নির্মাণে অনিয়ম: ৭ সদস্যের তদারকি কমিটি গঠন

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে মডেল মসজিদ নির্মাণে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে সাত সদস্যের তদারকি কমিটি গঠন করা হয়েছে।

নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে মরিচা ধরা রড ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবং অব্যবস্থাপনার খবর দৃষ্টিগোচর হওয়ায় শনিবার (৬ এপ্রিল) মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলনের নির্দেশে সাত সদস্যের তদারকি কমিটি গঠন করা হয়।

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদকে আহবায়ক ও উপজেলা প্রকৌশলী জাকির হোসেনকে সদস্য সচিব করে গঠিত সাত সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবাহক শেখ আফজালুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক স ম আব্দুস সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল খালেক ও নকিপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক এস.এম ফিরোজ হোসেন।

শনিবার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন মসজিদের নির্মাণ কাজ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন গণপূর্তের খুলনা ডিভিশন ২ এর অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, সাতক্ষীরার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ তানভীর হোসাইন, নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্ড সন্স লিমিটেডের মালিক মিজানুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ২০১৯ সালের ১ জুলাই শ্যামনগর উপজেলা পরিষদের অভ্যন্তরে মডেল মসজিদ নির্মাণের কার্যাদেশ দেয়া হয়। এর বরাদ্দ ১২ কোটি ৪৯ লাখ ১৬ হাজার ৮৪৭ টাকা। কাজের মেয়াদ ছিল ১৮ মাস। সেই হিসেবে ইতোমধ্যে কাজ সম্পন্নের তারিখ অতিবাহিত হয়েছে। তবে এখনো ৪০ ভাগ কাজও শেষ হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১০

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

১১

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

১২

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৩

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

১৪

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

১৫

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

১৭

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

১৮

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১৯

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০