
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করায় সাতক্ষীরায় বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকালে শহরের মাওয়া চায়নিজ রেস্টুরেন্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আনন্দ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পলাশপোল স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাজরিন আহমেদ চিশতী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবু ও সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ।
মন্তব্য করুন