বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরায় পারিবারিক কলহে আঠারো মাসের সন্তানকে নিয়ে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মনােয়ারা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ। এতে মৃত্যু হয়েছে শিশু ইব্রাহিম হোসেনের। আর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মনােয়ারা খাতুন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কােলে ঢলে পড়ে ইব্রাহিম। এর আগে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামে নিজেদের বাড়িতে কীটনাশক সেবন করেন তারা।

মনােয়ারা খাতুন সাতক্ষীরা শহরতলীর তালতলার মো.আলমগীর হোসেনের (৫০) স্ত্রী। তিনি স্ত্রী-সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি এলাকায় থাকেন।

মো. আলমগীর হোসেন বলেন, আমার স্ত্রী মনোয়ারা খাতুন একজন মানসিক রোগী। সকালে বাড়ির বিদ্যুৎ বিলের টাকা নিয়ে তার সাথে সামান্য কথা কাটাকাটি হয়। অন্যান্য দিনের মতো কাজে গেলে মনোয়ারা বাড়িতে থাকা বেগুন গাছের পোকামাকড় মারা বিষ নিজে সেবন করে এবং ছোট ছেলে ইব্রাহিমকে খাওয়ায়। বিষয়টি জানাজানি হলে তাদের দুইজনকে ব্রহ্মরাজপুর বাজারের এক ডাক্তারের কাছে নেওয়া হয়। তিনি দুইজনেরই শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে শিশু ইব্রাহিমকে সাতক্ষীরা মেডিকেলে রেফার করেন এবং মনোয়ারা খাতুনকে চিকিৎসা দেন। সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু ইব্রাহিম। বর্তমানে সেখানে মনোয়ারা খাতুনের চিকিৎসা চলছে।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবহিত হয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১০

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১১

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১২

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৩

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৪

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৫

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৬

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৭

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৮

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৯

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

২০
error: Content is protected !!