বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৯ এপ্রিল ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মোস্তাফিজের জোড়া উইকেট, হায়দরাবাদকে হারিয়ে তিনে চেন্নাই

স্পোর্টস ডেস্ক: রুতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরির পাশাপাশি লড়লেন ড্যারিল মিচেলও। তার পঞ্চাশ ছাড়ানো ইনিংসের পর শিবম দুবের শেষের ঝড়ে বড় সংগ্রহ পায় চেন্নাই সুপার কিংস।
জবাব দিতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ আজ কিছুই করতে পারেনি। তুষার দেশপান্ডে-মোস্তাফিজ-পাথিরানার বোলিং তোপে অল্পতেই থামতে হয় তাদের।

আইপিএলের ৪৬তম ম্যাচে আজ ঘরের মাঠে হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়েছে চেন্নাই। টস হেরে তারা আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ২১২ রান। জবাব দিতে নেমে সবগুলো উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি করতে পারেনি হায়দরাবাদ।

চেন্নাইয়ের হয়ে ওপেনিংয়ে নেমে দ্রুত আজিঙ্কা রাহানে (৯) বিদায় নিলেও তাণ্ডব চালান রুতুরাজ। তিনে নেমে তাকে সঙ্গ দেন ড্যারিল মিচেল। দুজনে মিলে গড়েন ১০৭ রানের দারুণ জুটি। স্রেফ ২৭ বলে পঞ্চাশ স্পর্শ করেন রুতুরাজ। আর মিচেলের লাগে ২৯ বল। এরপর আর দুই রান যোগ করেই উইকেট হারান তিনি। তবে লড়তে থাকেন রুতুরাজ। চারে নামা শিবম দুবের সঙ্গে গড়েন ৭৪ রানের জুটি।

তবে আক্ষেপ নিয়েই থাকতে হলে তাকে। সেঞ্চুরিরর ঠিক দুই রান আগে নাটারাঞ্জানের বলে নিতিশ কুমারের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন চেন্নাই অধিনায়ক। ৫৪ বলে গড়া তার ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও ৩ ছক্কায়। শেষদিকে শিবম দুবের ২০ বলে অপরাজিত ৩৯ রানের দারুণ ইনিংসে বড় সংগ্রহ পায় চেন্নাই।

রান তাড়ায় নেমে হায়দরাবাদের বিধ্বংসী ওপেনিং জুটি বেশি কিছু করতে পারেনি। দ্বিতীয় ওভারে ট্রাভিস হেড ১৩ রানে বিদায় নেওয়ার এক ওভার পর ১৫ রানে উইকেট হারান অভিষেক শর্মা। চারে নেমে মার্করাম কিছুক্ষণ লড়াই করেন। তবে ২৬ বলে ৩২ রান করে তিনি শিকার হন মাথিশা পাথিরানার। ব্যাট হাতে আজ ব্যর্থ হয়েছেন হেইনরিখ ক্লাসেনও। একই বোলারের শিকার হয়ে ফেরেন ২০ রান করে।

ক্লাসেনের মতো ব্যর্থ হন আব্দুল সামাদও। ১৯ রানে ফেরেন তিনি। এরপর আসা যাওয়ার মধ্যে থাকেন বাকিরা। এতে অল্পতেই গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস। শেষ দুটি উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের হয়ে দারুণ বোলিং করেন দেশপান্ডে। ৩ ওভারে ২৭ রান খরচায় তিনি নেন ৪ উইকেট। ২ ওভারে ১৭ রান খরচায় দুটি উইকেট পান পাথিরানা।

দারুণ এই জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে চেন্নাই। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকা হায়দরাবাদ নেমে গেছে চার নম্বরে। আর এই দুদল থেকে রান রেটে এগিয়ে থেকে ১০ পয়েন্ট নিয়েই দুইয়ে কলকাতা নাইট রাইডার্স। ১৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রাজস্থান রয়্যালস।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১০

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১১

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১২

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৪

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৫

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৬

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৭

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৮

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৯

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

২০
error: Content is protected !!