বাংলাদেশ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৪ মে ২০২৪, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ওয়ার্নার ৭০ ভাগ ভারতীয়, ৩০ ভাগ অস্ট্রেলিয়ান’

স্পোর্টস ডেস্ক: ভারতীয় সিনেমার প্রতি তার ঝোঁক বেশ প্রবল। বলিউড তো বটেই তামিল, তেলুগু ভাষার সিনেমাও দেখেন তিনি।
তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে নকল করার চেষ্টা করেন কিছু দৃশ্য। যা রিলস বানিয়ে নিয়মিতই পোস্ট করে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাই ডেভিড ওয়ার্নারকে কেউ কেউ ভারতীয়ই বলে ফেলেন। এমনকি তার নিজের দেশের মানুষও।

সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের এক পডকাস্টে এমনটাই বলেছেন ওয়ার্নারের সতীর্থ জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। আইপিএলে সুযোগ পেয়ে দারুণ ছন্দে আছেন এই তরুণ ওপেনার। উপহার দিয়ে যাচ্ছেন একের পর এক বিধ্বংসী ইনিংস। স্বদেশি ওয়ার্নারের সঙ্গে একই দলে খেললেও বরং তাকে ভারতীয় বলেই মনে হয় তার কাছে।

ম্যাকগার্ক বলেন, ‘তাকে অস্ট্রেলিয়ানের চেয়ে ভারতীয়ই বেশি মনে হয়। এটাই আমি তাকে বলেছি। তিনি ৭০ ভাগ ভারতীয়, ৩০ ভাগ অস্ট্রেলিয়ান। ’

টেস্ট ও ওয়ানডে ক্রিকেট ছেড়েছেন কিছুদিন হলো। তবে খেলে যাচ্ছেন টি-টোয়েন্টি। বয়সের ভারে ডেভিড ওয়ার্নারের ক্যারিয়ার এখন পড়তির দিকে। কিন্তু নতুনদের জন্য অভিজ্ঞতার ঝুলি খুলে দিতে সদা প্রস্তুত তিনি। তাই ম্যাকগার্কের চোখে বাঁহাতি এই ওপেনার বেশ নিঃস্বার্থ মানুষ।

ম্যাকগার্ক বলেন, ‘আমি যাদের সঙ্গে মিশেছি, তাদের মধ্যে অন্যতম নিঃস্বার্থ মানুষ তিনি। সবার জন্য সবসময়ই সময় থাকে তার। তিনি সবাইকে যেকোনো সময় সাহায্য করতে চান। প্রতিটি হোটেলেই আমার থেকে দুই রুম দূরে ছিল তার রুম। প্রত্যেকদিন সকালে আমি তার রুমে গিয়ে কফি পান করি। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বংশালে হেলমেটের গোডাউনে আগুন

কালিগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

দৈনিক প্রবাহ অফিসে হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা

সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনা

শ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান লাগিয়ে প্রতিবাদ

নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

কালিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

তাসমান পাড়ে বাঘের থাবায় ‘ছিন্নভিন্ন’ ক্যাঙ্গারু

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়

১০

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

১১

তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি 

১২

স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে মিলছে এক ভরি

১৩

অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া

১৪

কলকাতায় মিছিল করে তোপের মুখে জয়া আহসান

১৫

পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

১৬

বাংলাদেশের কাছে লজ্জাজনক হার: অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের দাবি পন্টিংয়ের

১৭

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

১৮

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ৩ জেলে আটক

১৯

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!