বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৭ মে ২০২৪, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভাঙা হাত নিয়েই কানের লাল গালিচায় দ্যুতি ছড়ালেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক: সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় এবং কান চলচ্চিত্র উৎসব যেন একে অন্যের পূরিপূক হয়ে গেছে। কান উৎসব শুরু হলেই বিশেষ করে উপমহাদেশের ঐশ্বরিয়া ভক্তরা তার রূপের ঝলক দেখার জন্য অপেক্ষা করেন।

বরাবরের মতো এবারও কান চলচ্চিত্র উৎসবে রূপের দ্যুতি ছড়িয়ে অনুরাগীদের মুগ্ধ করলেন ঐশ্বরিয়া। পঞ্চাশ পেরিয়েও কানের লাল গালিচায় নিজের সৌন্দর্যের মাহাত্ম্য আরও একবার ঘোষণা করলেন বলিউডের খ্যাতিমান এ নায়িকা।

৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে লাল গালিচায় রূপের আভা ছড়ালেন ঐশ্বরিয়া। ভাঙা হাত নিয়েই ছুটেছেন রেড কার্পেটে। এসময় তার পরনে ছিল ফাল্গুনি শেন পিককের ডিজাইন করা কালো গাউন।

বলিউড নায়িকা ঐশ্বরিয়ার সঙ্গের কান চলচ্চিত্র উৎসবের সম্পর্কটা সুগভীর ও দীর্ঘ সময়ের। তিনি ২০ বছরের বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন। প্রতি বছরের মতো এবারেও ঐশ্বরিয়ার পোশাক ছিল সবার কাছে আকর্ষণের বিষয়।

ঐশ্বরিয়া রেড কার্পেটে হেঁটেছেন ফাল্গুনি-শেন পিককের কালো-সোনালি গাউন পরে। গাউনের লম্বা টেইল নজর কাড়ল সবার। কালো গাউনের সঙ্গে তার ক্যাটস আইলাইনার এবং বোল্ড লিপ ছিল মানানসই। সোনালি স্টেটমেন্ট দুলও মুগ্ধ করেছে অনুরাগীদের। গাউনের টেইল (লেজ) জুড়ে সোনালি ফুল যেন বাড়িতি সৌন্দর্য সৃষ্টি করেছে।

ঐশ্বরিয়ার পোশাকে অন্যমাত্রা যোগ করেছে তার সাদা রঙা ফোলা স্লিভস। কম্পিটিশন সেকশনের ছবি মেগালোপলিশের স্ক্রিনিংয়ে ঐশ্বরিয়াকে দেখা গেছে। মেয়ে আরাধ্যার হাত ধরেই ফ্রান্সে উপস্থিত হয়েছেন তিনি। প্লাস্টার জড়ানো হাতে তাকে মুম্বাই এয়ারপোর্টে দেখে অনেকেই অবাক হয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!