বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২০ এপ্রিল ২০২৩, ২:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্ধবীর সঙ্গে ছবি দিয়ে নতুন সুখবর শোনালেন নেইমার

স্পোর্টস ডেস্ক: ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে নেইমার। যে কারণে জাতীয় দল কিংবা ক্লাব- কোথাও সংবাদের শিরোনামে নেই এই ব্রাজিল তারকা। তবে খেলার মাঠের সংবাদের শিরোনামে নাম থাকলেও অন্য খবরের শিরোনাম হলেন তিনি। এবার বান্ধবীর সঙ্গে ছবি পোস্ট করে নেইমার জানালেন নতুন এক সুখবর।

দ্বিতীয়বার বাবা হবেন পিএসজির এই ব্রাজিলিয়ান তারকা। বুধবার সোশ্যাল মিডিয়ায় বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। জানালেন তার বান্ধবী অন্তঃসত্ত্বা। এর আগে একটি ছেলে রয়েছে নেইমারের। দাভি লুকা নামে তার সেই ছেলের বয়স এখন ১১ বছর।

নেইমার এবং তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি দু’জনই একে অপরকে ট্যাগ করে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন। ইনস্টাগ্রামের সেই পোস্টে নেইমার লিখেছেন, ‘আমরা তোমার কথা ভেবেছি। তোমাকে পৃথিবীতে নিয়ে আসার পরিকল্পনা করেছি। আমাদের ভালবাসা সম্পূর্ণ হবে তুমি এলে। আমাদের জীবন আনন্দে ভরে যাবে। তুমি খুব সুন্দর একটা পরিবারে আসতে চলেছ। সেখানে তোমার ভাই, দাদা-দাদি, আঙ্কেল-আন্টিরা রয়েছে। তারা এখনই তোমায় ভালবাসতে শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি এস, আমরা অপেক্ষা করছি।’

নেইমারের প্রথম সন্তান দাভির মা ক্যারোলিনা দান্তাস। তিনি নেইমারের সাবেক বান্ধবী। ব্রুনার সঙ্গে নেমারের সম্পর্ক ২০২১ সাল থেকে। যদিও ২০২২ সালের জানুয়ারি মাসের আগে তারা সেই সম্পর্কের কথা স্বীকার করেননি। ওই বছরই তাদের সম্পর্ক ভেঙে গিয়েছে বলে শোনা যায়। পরে যদিও তা মিটে যায়।

এবার সোশ্যাল মিডিয়ায় দু’জন একসঙ্গে ছবি পোস্ট করলেন। ইনস্টাগ্রামে যে ছবি পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে দু’জনেই সাদা জামা পরে রয়েছেন। সে সঙ্গে দেখা যাচ্ছে ব্রুনার পেটে চুম্বন করছেন নেমার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংককে স্কুলে বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

১০

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

১১

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১২

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১৩

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১৪

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৫

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৬

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৭

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৮

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৯

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

২০
error: Content is protected !!