বাংলাদেশ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৮ জুন ২০২৪, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলস নিয়ে মানববন্ধন

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলস নিয়ে ‘লবণ জলে, জীবন জ্বলে’ শীর্ষক মানববন্ধন করেছেন স্থানীয় নারীরা।

শনিবার (০৮ জুন) বিকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের জেলেপাড়ায় পার্টিসিপেটারি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) ও বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাকশন এইডের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম বলেন, উপকূলীয় জেলাগুলোতে অঞ্চলভিত্তিক পানি সংকটের ধরন চিহ্নিত করে সুপেয় পানিতে সর্বজনীন ন্যায্য ও টেকসই প্রবেশগম্যতা নিশ্চিত করতে সরকারি বরাদ্দ এবং বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। পানি পরিসেবাকে আরো সাশ্রয়ী করার উদ্যোগ গ্রহণ করতে হবে।

শরুবের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, চারিদিকে শুধু পানি, নেই শুধু সুপেয় পানি। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়। এর সমাধান হওয়া দরকার।

উপকূল কন্যা তনুশ্রী মন্ডল বলেন, উপকূলীয় এলাকায় ভূ-গর্ভস্থ পানির ব্যবহার বন্ধ করতে হবে। এলাকাভিত্তিক বড় বড় পুকুর, খাল, জলাশয় খনন করে তাতে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে। সরকারি পুকুরের ইজারা বাতিল করে সকলের জন্য সুপেয় পানি ব্যবহারের উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জলবায়ু যোদ্ধা ও শরুব ইয়ুথ টিমের মুন্সিগঞ্জ ইউনিটের কো-ফ্যাসিলেটর বিশ্বজিত মন্ডল, বুড়িগোয়ালিনী ইউনিটের হৈমি মন্ডল, বিক্রম মণ্ডল, ঈশ্বরীপুর ইউনিটের আব্দুস সালাম, স্বপ্না পারভীন, সবুজ মন্ডল, আকাশ সানা, রুপালী খাতুন প্রমুখ। #

৮.৬.২০২৪

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে নিজের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষীর মৃত্যু

কেশবপুরে বসতবাড়িতে ঢুকে পড়লো গ্যাসবাহী ট্যাংকার, অল্পের জন্য রক্ষা পেল ঘুমন্ত পরিবার

দুই পেসারের ৫ উইকেট: বল কেটে ভাগ করে নিলেন রবিনসন-টাং

কলকাতায় নিহত কালিগঞ্জের দু’জনই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন কালিগঞ্জের

খোলপেটুয়া নদীর দখল দূষণ ও নাব্যতা পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

গ্রামীণ ব্যাংকের চন্দনপুর-কলারোয়া শাখার চার কর্মকর্তার ৩০ বছরের সাজা

সাংবাদিক লিটুর স্ত্রীর সুস্থতা কামনা

কালিগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

শ্যামনগরে উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

১০

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং

১১

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট

১২

কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ তমিজউদ্দীনের মৃত্যুবার্ষিকী পালন

১৩

ভাইয়ের হাসপাতালে ভর্তির সংবাদ শুনে বড় বোনের মৃত্যু

১৪

জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা

১৫

নলতায় ক্যাশলেস লেনদেনে পূবালী ব্যাংকের প্রচারাভিযান

১৬

ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি ঘোষণা: জেলা-উপজেলা ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে যে আয়োজন

১৭

৪শ বছরের প্রাচীন সোনাবাড়িয়া মঠ রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ

১৮

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা সদর উপজেলার দাপুটে জয়

১৯

এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন

২০
error: Content is protected !!