বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ জুলাই ২০২৪, ৬:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিনিয়র ক্রিকেটারদের শ্রীলঙ্কা সিরিজ খেলার অনুরোধ গম্ভীরের

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের অনেক সিনিয়র ক্রিকেটার বিশ্রামে, কেউ আছেন ছুটিতে। দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি শিরোপা জিতে কিছুদিন রিল্যাক্স করতে চায় তারা। যে কারণে আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজে খেলতে চান না বেশ কিছু সিনিয়র ক্রিকেটার।

শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে সিনিয়র ক্রিকেটাররা স্কোয়াডের বাইরে থাকুক, এমনটি চান না ভারতীয় দলের নতুন হেড কোচ গৌতম গম্ভীর। রোহিত শর্মা ও বিরাট কোহলিদের মতো তারকাদের এই সফরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি, এমন সংবাদ প্রচার করেছে দেশটির গণমাধ্যম নিউজ১৮ ক্রিকেট নেক্সট।

রোহিত-কোহলি যেহেতু টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন, সে কারণে তাদেরকে মূলত ওয়ানডে সিরিজ খেলার অনুরোধ করেছেন গম্ভীর। আর নতুন কোচের অনুরোধ যদি রাখেন ক্রিকেটাররা, তাহলে আগামী ২ আগস্ট শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে অধিনায়ক থাকবেন রোহিত। সেটি না হলে লোকেশ রাহুলের নেতৃত্বে এই সিরিজ খেলতে হবে ভারতকে।

ওয়ানডে সিরিজের আগে ২৭ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের নেতৃত্বে দেবেন হার্দিক পান্ডিয়া। তার সহকারি হিসেবে থাকবেন সূর্যকুমার যাদব। খুব শ্রীঘ্রই ঘোষণা করা হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০