বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৭ জুলাই ২০২৪, ৬:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

র‍্যাংকিংয়ে এক ধাপ উন্নতি সাকিবের

স্পোর্টস ডেস্ক: মাঠে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে না পারায় আসরের মাঝেই হারিয়েছিলেন র‍্যাংকিংয়ের শীর্ষস্থান।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে এক থেকে নেমে গিয়েছিলেন ছয়ে। পরে এক ধাপ এগিয়ে ছিলেন পাঁচে। এবার সেখান থেকে আরও এক ধাপ উন্নতি হয়েছে তার।

আজ আইসিসির হালনাগাদ র‍্যাংকিং প্রকাশিত হয়েছে। যেখানে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন সাকিব। যদিও বিশ্বকাপের পর এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেননি তিনি। কিন্তু তা সত্ত্বেও আইসিসির কাছ থেকে সুখবর পেলেন এই বাঁহাতি অলরাউন্ডার।

৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। কিন্তু সেখানেও ভালো সময় কাটছে না তার। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে ব্যাট হাতে ৬০ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন মাত্র ১ উইকেট।

অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে সাকিব ছাড়াও উন্নতি হয়েছে মার্কাস স্টয়নিস (২), সিকান্দার রাজা (৩) ও মোহাম্মদ নবির (৫)। শীর্ষে আছেন কিছুদিন আগে শ্রীলঙ্কার সংক্ষিপ্ত সংস্করণের নেতৃত্ব ছেড়ে দেওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গা।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে কয়েকটি পরিবর্তন এসেছে। এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন ইংলিশ ব্যাটার ফিল সল্ট। চার ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছেন জিম্বাবুয়ে সিরিজে ১৪১ রান করা ভারতীয় ব্যাটার যশস্বী জয়শওয়াল। আর এক ধাপ করে পিছিয়েছেন জস বাটলার (৭), রুতুরাজ গায়কোয়াড় (৮), ব্র্যান্ডন কিং (৯), জনসন চার্লস (১০) ও এইডেন মার্করাম (১১)।

ব্যাটারদের র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন ভারতের শুভমান গিল। জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের ৪-১ ব্যবধানে জেতা সিরিজে ব্যাট হাতে ছন্দে ছিলেন তিনি। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক এই তরুণ ব্যাটার ৫ ম্যাচে করেছেন ১৭০ রান। যে কারণে র‍্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠে এসেছেন তিনি।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির। ১১ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে উঠেছেন ভারত সিরিজে ৬ উইকেট নেওয়া এই বোলার। তবে সবচেয়ে বড় লাফ দিয়েছেন ভারতের ওয়াশিংটন সুন্দর। ৩৬ ধাপ এগিয়ে ৪৬তম স্থানে উঠেছেন এই স্পিনার। এছাড়া আরেক ভারতীয় বোলার মুকেশ কুমার ২১ ধাপ এগিয়ে ৭৩তম স্থানে উঠেছেন।

বোলারদের র‍্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে আছেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ। এরপর শীর্ষ ৯ পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। তবে ২ ধাপ এগিয়ে দশম স্থানে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ। ২ ধাপ করে এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসি (১১) ও ওয়েস্ট ইন্ডিজের গুদাকেশ মোতি (১২)। অন্যদিকে৪ ধাপ পিছিয়েছেন ভারতের অক্ষর প্যাটেল (১৩)।

বোলারদের মধ্যে ৩ ধাপ করে এগিয়েছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি (১৪), নিউজিল্যান্ডের টিম সাউদি (১৫) ও বাংলাদেশের মোস্তাফিজুর রহমান (১৭)। ৪ ধাপ করে পিছিয়েছেন ভারতের কুলদিপ যাদব (১৬) ও রবি বিষ্ণুই (১৯)। দুই ধাপ এগিয়েছেন ইংল্যান্ডের রিস টপলি (২০)। এদিকে গত বিশ্বকাপের সেরা পারফর্মার জসপ্রিত বুমরাহ পিছিয়েছেন ৭ ধাপ। ভারতের এই ডানহাতি পেসার আছেন ২১তম স্থানে। তার সতীর্থ ও বিশ্বকাপে আলো ছড়ানো আরেক পেসার আর্শদীপ সিং পিছিয়েছেন ৫ ধাপ। ২৩তম স্থানে আছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০