বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ আগস্ট ২০২৪, ৫:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি: হাসিনার বিচার দাবি

ডেস্ক রিপোর্ট: হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরায় পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপির দুইটি গ্রুপ।

বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টায় শহরের সংগীতা সিনেমা হল মোড়ে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম।

আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহবায়ক মো. শের আলী, সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা কৃষক দলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, সাইফুল ইসলাম বাবলু, জেলা তাঁতীদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক এম এ রাজ্জাক, জেলা জাসাস’র আহবায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, সদস্য সচিব মাসুম রানা সবুজ প্রমুখ।

অপরদিকে, একই সময়ে শহরের পরিবহন কাউন্টার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে জেলা বিএনপির আরেকটি গ্রুপ।

সেখানে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তালা থানা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, দেবহাটা থানা বিএনপির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদী, জেলা যুবদলের সমন্বয়ক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, যুবদলের শহর সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদ, আলিমুজ্জামান আলিম, সদর থানা বিএনপির সদস্য সচিব মো. আতাউর রহমান, শহর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, পারুলিয়া ইউপি চেযারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু, জেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সদর থানা যুবদলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রমুখ।

এসব কর্মসূচিতে বক্তারা ছাত্রদের গণহত্যা, রাজনৈতিক নেতাদের হত্যা, গুম, জুলুম-নির্যাতন ও হামলা মামলার জন্য শেখ হাসিনার ফাঁসির দাবি জানান।

তারা বলেন, শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘ ১৭ বছর জুলুম নির্যাতন গুম খুনের সাথে জড়িতদের অবশ্যই বিচার করতে হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০