বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ মে ২০২৩, ১১:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গম্ভীরের সঙ্গে ঝগড়া করে কোটি টাকা জরিমানা কোহলির

স্পোর্টস ডেস্ক: বিতর্কে জড়ানো ক্রিকেটারদের তালিকায় সবার উপরেই থাকবে বিরাট কোহলির নাম। নানা সময় নানা ক্রিকেটারের সঙ্গে বিবাদে জড়িয়ে জরিমানা গুণতে হয়েছে তাকে।
এবার আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নাবিন উল হকের সঙ্গে একই কাজ করলেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। সঙ্গে তর্কে জড়ান গৌতম গম্ভীরের সঙ্গে। শাস্তি হিসেবে দুইজনকেই জরিমানা করা হয়েছৈ।

আইপিএল কোড অব কন্ডাক্টের লেভেল-২ এর নিয়ম ভঙ্গ করে এই শাস্তি পেয়েছেন কোহলি। তার জরিমানার পরিমান ১.০৭ কোটি রূপি। আর গম্ভীরকে গুণতে হচ্ছে ২৫ লাখ রূপি। একইসঙ্গে জরিমানা গুণতে হচ্ছে নাভিন উল হককেও। এই আফগান পেসার লেভেল-১ এর অপরাধ করায় তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ইনিংস চলাকালীন নাভিন উল হক আউট হলে উল্লাসে ফেটে পড়েন কোহলি। নিজের টুপি খুলে ছুঁড়ে মারেন মাটিতে। এতেই বিবাদের সূত্রপাত। তবে যার প্রভাব পড়ে ম্যাচের শেষে হাত মেলানোর সময়। সেসময় কোহলিকে কিছু একটা বলেন আফগান ক্রিকেটার। আর এতেই রেগে যান ভারতীয় এই সাবেক অধিনায়ক। তখন ছুটে আসেন গৌতম গম্ভীরও। তর্কাতর্কি ছলে বেশ কিছুক্ষণ।

পরিস্থিতি যখন খারাপের দিকে তখন দুই দলের বাকি ক্রিকেটার ও স্টাফরা এসে থামানোর চেষ্টা করেন। পরবর্তীতে অবশ্য পরিস্থিতি ঠিক হয়। কোহলিকে টেনে নিয়ে যান বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। আর গম্ভীরকে শান্ত করেন লক্ষ্ণৌ অধিনায়ক লোকেশ রাহুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০