বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ সেপ্টেম্বর ২০২৪, ৬:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাসিনা কোন স্ট্যাটাসে থাকছেন, ভারতকে জিজ্ঞেস করুন: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাকার স্ট্যাটাস কী, তা দেশটিকে জিজ্ঞেস করতে সাংবাদিকদের পরামর্শ দিলেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

ভারতে শেখ হাসিনার থাকার স্ট্যাটাসটা কী? তিনি সে দেশে কী হিসেবে থাকছেন- জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সেটা বরং ভারতকে জিজ্ঞেস করুন।

লাল পাসপোর্ট অটোমেটিক্যালি বাতিল হয়েছে। ভারতকে জিজ্ঞেস করুন, কোন স্ট্যাটাসে তিনি সেখানে আছেন।
রোববার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইলে দিতে হবে- বলে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ফেরত চাইলে দিতে হবে- সেটি আমি মিন করিনি। আমি বলেছি, যদি লিগ্যাল প্রশ্ন আসে, আমরা তো ফেরত চাইতেই পারি। যদি আইন-আদালত আমাদের বলে, তাকে ফেরত আনার জন্য, তখন সে ব্যবস্থা করার চেষ্টা করব।

দিতেই হবে এমন কোন বাধ্যবাধকতা আছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ভারত ফেরত দেবে কি না, সেটি তাদের বিষয়। চুক্তি আছে আমাদের। চাইলে দিতে পারার কথা। এখানে লিগ্যাল প্রসেস থাকে। আমি জানি না, সেটি কীভাবে হবে। যদি লিগ্যাল সিস্টেম চায়, তাকে ফেরত আনতে হবে, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব।

বাংলাদেশে ভারতের যেসব প্রকল্প রয়েছে, সেগুলো এখন পড়ে আছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেকোনো বিপ্লবী কর্মকাণ্ডের পর কিন্তু একটু কেওয়াস থাকতেই পারে। আমাদের এখানে তো আইনশৃঙ্খলা নিয়ে একটু সমস্যা ছিল, সেটা অস্বীকার করে লাভ নেই। তা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে আসবে। সবকিছু নরমাল হলে তারা নিরাপত্তাবোধ করবে এবং তারাও আসবে। কারণ চলমান প্রকল্পগুলো তো আমাদের শেষ করতে হবে।

ভারতবিরোধী এক ধরনের মনোভাব তৈরি হয়েছে, যারা এখানে কাজ করেন, তারা আতঙ্কের মধ্যে আছেন কি না- এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, এক ধরনের ভীতির মধ্যে আছেন সেটি বলি, আতঙ্ক না বলি। সেই ভীতি থেকে আশা করি তারা বেরিয়ে আসতে পারবেন।

ভারতের সঙ্গে সর্বশেষ এমওইউ বর্তমান সরকার পুনর্বিবেচনা করবে কি না, জানতে চাইলে এম তৌহিদ হোসেন বলেন, এমওইউ চূড়ান্ত চুক্তি নয়। কাজেই এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কি না, সেটি তো আমারা দেখতেই পারি। সে অনুযায়ী স্বার্থ রক্ষা করে যা করা দরকার, আমরা করব।

মিয়ানমারের সঙ্গে কোনো সেটেলমেন্ট হচ্ছে কি না এমন প্রশ্নে বলেন, মিয়ানমারে তো অভ্যন্তরীণ সেটেলমেন্টই হচ্ছে না, সেখানে আমাদের আমরা এখনই কেন প্রত্যাশা করব?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১১

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১২

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৩

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৫

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৬

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

১৭

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

১৮

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

১৯

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

২০
error: Content is protected !!