বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ত্রাণের টিনে আ. লীগ নেতার মার্কেট, দুই বছর পর খুলে নিল প্রশাসন!

ডেস্ক রিপোর্ট: সরকারি ত্রাণের ঢেউটিন দিয়ে মার্কেট বানিয়েছিলেন জামালপুরের মেলান্দহ উপজেলার আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম চান। এ তথ্যের সত্যতা পেয়ে সেই মার্কেট থেকে নয় বান (ছয়টি টিনে এক বান) টিন খুলে নিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসলিম জাহান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মার্কেটের দোকানঘরগুলো থেকে টিন খুলে জব্দ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দুরমুঠ ইউনিয়নের হাতিজা গ্রামে বঙ্গবন্ধু মোড়ে জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও দুরমুঠ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম চান বড় একটি টিনশেড ঘর তুলে মার্কেট বানিয়েছেন। ওই ঘরে ব্যবহার করা হয়েছে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ত্রাণের ঢেউটিন।

স্থানীয় লোকজন গত কয়েকদিন আগে বুঝতে পারেন, ত্রাণের ঢেউটিন নিয়ে আওয়ামী লীগ নেতা মার্কেটটি করেছেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন তারা। দুই বছর আগে দুরমুট ইউনিয়নের ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছিল। ঝড়ে অনেক লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সে সময় দরিদ্রদের মধ্যে সরকার টিন বরাদ্দ দিয়েছিল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবেরী সেই টিন বিতরণ না করে তার বিজনেস পার্টনার ও আওয়ামী নেতা জাহাঙ্গীর আলমকে দিয়েছিলেন। সেই টিন দিয়ে জাহাঙ্গীর গড়ে তুলেছিলেন মার্কেটটি।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছিলাম। সেই অভিযোগের সত্যাতা পেয়েছি। সরকারি ত্রাণের নয় বান ঢেউটিন ওই মার্কেটে ব্যবহার করা হয়েছিল। টিনগুলো প্রায় দুই থেকে আড়াই বছর আগের। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

১০

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

১১

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১২

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

১৩

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

১৪

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১৫

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১৬

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১৭

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৮

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

১৯

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

২০
error: Content is protected !!