বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেপরোয়া গাড়ি চালিয়ে বাংলাদেশে ঢুকে পড়া মদ্যপ ২ ভারতীয় আটক

ডেস্ক রিপোর্ট: বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সাতক্ষীরার ভোমরা ইন্টিগ্রেটেড চেকপোস্টের (আইসিপি) গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়া দুই মদ্যপ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরা‌তে তা‌দের আটক করা হয়।

আটক দুজন হ‌লেন, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার নিউ টাউন থানার গৌরাঙ্গনগর গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার (৩৯) এবং বিধু সরকারের ছেলে দিলু সরকার (২০)।

‌বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটা‌লিয়‌নের অ‌ধিনায়ক লেফটেন্যান্ট ক‌র্নেল আশরাফুল হক বলেন, মধ্যরা‌তে ভোমরা আইসিপি দিয়ে ভারতীয় মদ্যপ চালক ও তার সহকারী একটি সাদা পিকআপ চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় চেকপোস্টে কর্তব্যরত নায়েক মো. জিহাদ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহলদল তাদেরকে নিবৃত করে এবং মদ্যপ অবস্থায় পিকআপসহ আটক করে।

আটককৃত চালক ও তার সহকারী অতিরিক্ত মাদক সেবনে মাতাল অবস্থায় থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পায়। পরে তাদেরকে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়। নেশা কেটে গেলে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারতের উত্তর ২৪ পরগনা জেলার নিউ টাউন থানার গৌরাঙ্গনগর গ্রামের বা‌সিন্দা।

এ ব্যাপারে রাত দেড়টার দি‌কে বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার ও বিএসএফের গোজাডাঙ্গা কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আফজাল হোসেন বলেন, এ ঘটনায় ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে ক্রসিং গেট, ৩টি রোড ডিভাইডার, বাঁশকল চেকপোস্টের গেট, একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের কর্মকাণ্ডের জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদের উত্তরে ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডার এসি নবীন কুমার বলেন, গাড়িচালক অতিরিক্ত মাত্রায় মাদকদ্রব্য সেবন করে মাতাল অবস্থায় অতিরিক্ত স্পিডে গাড়ি চালিয়ে ভারতের অভ্যন্তরে ৩/৪টি ইজিবাইক এবং গোজাডাঙ্গা আইসিপির ২টি গেট ভেঙে ভোমরা স্থলবন্দরের দিকে আগমন করে। এসময় বেপরোয়া গতির কারণে বিএসএফ টহলদল তাদেরকে নিবৃত করতে ব্যর্থ হয়। এ ব্যাপারে তিনি বিজিবির নিকট দুঃখ প্রকাশ করেন।

অবৈধ অনুপ্রবেশকারী উল্লেখিত ভারতীয় নাগরিকগণকে থানায় হস্তান্তর ও মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!