বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চমক রেখেই ভারত সিরিজে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

ডেস্ক রিপোর্ট: ভারতের বিপক্ষে চলছে বাংলাদেশ দলের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এর মধ্যে আজ রোববার টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান এবং ওপেনার পারভেজ হোসেন ইমন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়েই প্রথমবার টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। যে দলে অবধারিতভাবেই নেই সাকিব আল হাসানের নাম। বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটার কদিন আগেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন। তবে দলে নিজের জায়গা ঠিকই ধরে রেখেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

এদিকে কদিন আগেই বাংলাদেশ হাই-পারফরম্যান্স দলের হয়ে অস্ট্রেলিয়ার হয়ে টপ এন্ড সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রাকিবুল হাসান এবং পারভেজ হোসাইন ইমন। পাকিস্তান শাহীনস এবং বিগ ব্যাশের দলগুলোকে নিয়ে হওয়া এই টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টে টানা ভাল খেলারই পুরষ্কার পেলেন দুজনে।

পেস বিভাগে ফিরে এসেছেন শরিফুল ইসলাম। ইনজুরির কারণে যিনি মিস করেছিলেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। দলে বাকি পেসারদের মধ্যে আছেন , তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী রাকিবুল হাসান দলে এসেছেন প্রথমবার। অন্যদিকে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের জায়গা খুঁজে পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। দলে আছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।

ব্যাটিং ইউনিতে রিয়াদ ও অধিনায়ক শান্ত ছাড়াও আছেন তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক ও পারভেজ হোসেন ইমন।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, মেহেদী হাসান মিরাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০