বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৬ অক্টোবর ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেপরোয়া সাইফুল্লাহ ও কাশেম, আতংকে ভবানীপুর সৈয়াদীপুরের মানুষ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভবানীপুর ও সৈয়দালীপুর এলাকায় নুরনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইফুল্লাহ ও তার সহযোগী আবুল কাশেম ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে অভিযোগ উঠেছে।

প্রভাব খাটিয়ে এলাকার নিরীহ মানুষের প্রায় ৯০ বিঘার চিংড়ি ঘের তারা জবর দখলের পায়তারা করছে বলেও অভিযোগ। বিগত দিনে জমি মালিকদের নানাভাবে হয়রানির পর এখন তারা জাল কাগজপত্র প্রস্তুত করে ওই জমি দখলে লাঠিয়াল বাহিনী নিয়ে বার বার মহড়া দিয়ে এলাকায় আতংক সৃষ্টির চেষ্টা করছেন।

রাজবীনপুর গ্রামের সুকো সরদারের ছেলে সাইফুল্লাহ আল মামুন নামের ইউনিয়ন যুবলীগের সাবেক এই সভাপতি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাংলাভাইয়ের ভাগ্নে। বিগত ১৫ বছরে মামার আশ্রয়ে আ’লীগের মেয়াদকালে তিনি সন্ত্রাসী তৎপরতার পাশাপাশি, মাফু নামের এক যুবককে অপহরণ, চাঁদা ও দলবাঁজিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন। এছাড়া এলাকার ইট ভাটা মালিকদের থেকে ইট লুটসহ ভাড়াটে সন্ত্রাসী হিসেবে অন্যের জমি ও চিংড়িঘের দখলে অগ্রণী ভূমিকায় থাকতেন। এসময় তার অপরাধের প্রতিবাদ করায় উপজেলা বিএনপির সাগঠনিক সম্পাদক গোলাম আলমগীরের উপর বর্বরোচিত হামলা করে দলীয় বিবেচনায় দিব্যি পার পেয়ে যান।

আরও অভিযোগ রয়েছে, একইভাবে তার যাবতীয় অপকর্মের সহযোগী আবুল কাশেম ওরফে মামলাবাঁজ কাশেম এলাকার মানুষকে প্ররোচিত করে মিথ্যা মামলায় জড়িয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে ফায়দা লুটেছে। তার হয়রানিমূলক মামলায় ক্ষতিগ্রস্ত হয়ে একই এলাকার ইয়াসিনসহ আনারুল ও আব্দুল করিমের মত অসংখ্য মানুষ পথে বসতে বাধ্য হয়েছে।

এলাকাবাবাসীর অভিযোগ, আ’লীগ সরকারের সময় শীর্ষ নেতাদের আশির্বাদ থাকার পাশাপাশি নিজেরা যুবলীগের রাজনীতির সাথে জড়িত থাকায় ধরাকে সরাজ্ঞান করে চলেছে এই মানিকজোড়। তাদের বিরুদ্ধে নানা অভিযোগে ১২টি মামলা অব্যাবধি চলমান। এমতাবস্থায় পটপরিবতনের পরও স্থানীয় বিএনপির একটি গ্রুপের ঘাঁড়ে ভর করে সাইফুল্লাহ-কাশেম মানিক জোড় আবার নিজেদের পুরানো অপকর্ম পুরোদমে চালিয়ে যেতে তৎপরতা শুরু করেছেন।

স্থানীয় জমির মালিক আলমগীর হোসেন জানান, উচ্চ আদালতের রায় নিজেদের পক্ষে থাকার পরও সাইফুল্লাহ-কাশেম গং ৯০ বিঘা ঐ জমি জবর দখলের ষড়যন্ত্র করছে। এমনকি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাংলাভাইয়ের ভাগ্নে হওয়ার সুযোগে নিজস্ব লাঠিয়াল বাহিনীকে নিয়ে তারা উক্ত ঘের জবর দখলের সুযোগ খুঁজছে।

এমতাবস্থায় প্রায় দেড় কোটি টাকা খরচ করা চিংড়িঘেরের দখল হাতছাড়া হওয়ার শংকার মধ্যে তারা দিনাতিপাত করছেন বলে দাবি করেন অপর মালিক আতাউর রহামন।

এদিকে স্থানীয়রা জানিয়েছে, আবুল কাশেম এলাকার চিহ্নিত মামলাবাঁজ। এলাকার নিরীহ মানুষকে শরীকসহ অন্যদের বিরুদ্ধে মামলার জন্য প্ররোচিত করে নিজে সেই মামলা তদারকির দায়িত্ব নিয়ে আর্থিকভাবে লাভবান হন।

একইভাবে সে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের পৈত্রিকসূত্রে প্রাপ্ত প্রায় ৮২ শতাংশ জাগয়া সংক্রান্ত মামলা পরিচালনার স্বার্থে প্রায় তিন লাখ টাকার বিনিময়ে তা প্রতিপক্ষের হাতে তুলে দেয়।

আরজু, শাহরিয়ার, মনিরুজ্জামান বাবু, মাসুদসহ স্থানীয়রা জানান, মামলাবাঁজ আবুল কাশেম ও সন্ত্রাসী সাইফুল্লাহ সৈয়াদালীপুর এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পরিকল্পনা করছেন। ইতোপূর্বে বোমা বিস্ফোরণ ঘটিয়ে গোটা জনপদকে সন্ত্রস্ত এলাকায় পরিণত করার পর থেকে আবুল কাশেমের সহায়তায় সে এলাকার একচ্ছত্র অধিপতিতে পরিণত হয়েছে। সন্ত্রাসাী সাইফুল্লাহ ও তার মূল হাতিয়ার আবুল কাশেমকে অতিসত্বর আইনের আওতায় নিয়ে এলাকা শান্তিশৃঙ্খলা নিশ্চিতে সেনাবাহিনীসহ পুলিশ ও উপজেলা প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার হাজারো ভুক্তভোগী সাধারণ মানুষ।

তবে এসব বিষয়ে জানতে চাইলে সাইফুল্লাহ বলেন, যুবলীগের রাজনীতি করলেও কারও ক্ষতি করেননি। ভূমিহীনরা তার সহায়তা চাওয়ায় খাসখতিয়ানভুক্ত জমিগুলো তাদের দখলে দেয়ার ক্ষেত্রে কাশেমের মাধ্যমে কমবেশী ভূমিকা রাখার চেষ্টা করেছি। আবুল কাশেম অনেককে মিথ্যা মামলায় দিয়ে দালালি করে কোটি টাকারা মালিক হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

এবিষয়ে শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাাইজুর রহামন বলেন, জবর দখলের চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

১০

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

১১

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

১২

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

১৩

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১৪

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১৬

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৭

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৮

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705