বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৫ অক্টোবর ২০২৪, ৮:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন

ডেস্ক রিপোর্ট: গত বছর ভারতে হয় ওয়ানডে বিশ্বকাপ। এতে চরমভাবে ব্যর্থ হয় বাংলাদেশ দল। আফগানিস্তান আর শ্রীলঙ্কাকে হারিয়ে কোনো মতে জায়গা করে নেয় ২০২৫ সালে পাকিস্তানে হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

বিশ্বকাপের পর জাতীয় দলের এক ক্রিকেটারকে গায়ে হাত তোলার খবর চাউর হয়। জাতীয় দলের এক ক্রিকেটারের গায়ে হাত তোলা যে কোনো বিচারে ঘৃণিত অপরাদ। তবে সে সময় ধামাচাপা দেওয়া হয় সেই খবর। তখন তাকে এমন অভিযোগ থেকে বাঁচান তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন।

এর এবার অবিশ্বাস্য হলেও সত্যি, সে অপরাধের কারণে ১১ মাস পর বরখাস্ত হলেন চন্ডিকা হাথুরুসিংহে। অভিযোগ ছিল চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে নাসুম আহমেদকে চড় মারেন হাথুরুসিংহে।

২০২৩ সালে ৫ ডিসেম্বর মিরপুরে এ নিযে প্রশ্নে তোলা হলে রেগে যান লঙ্কান কোচ। সে সময় তিনি বলেছিলেন, ‘যারা আমাকে একটু হলেও জানে, তারা জানেন, এ রকম কিছু করার মতো লোক আমি কিছুতেই নই। আপনাদের মিডিয়ার মান খুবই নিম্ন পর্যায়ের।’

লঙ্কান কোচকে প্রশ্ন করা হয়, ‘আপনি কি সত্যিই নাসুমকে চড় মেরেছিলেন?’ ক্ষোভে ফুঁসে ওঠে এর জবাবে প্রশ্নকর্তাকে লঙ্কান কোচ বলেছিলেন, ‘তুমি কী পাগল’।

এরপর প্রশ্নকর্তা জানতে চান, তাহলে সেদিন কী ঘটেছিল? এর জবাবে হাথুরুসিংহে বলেছিলেন, ‘আমি জানলেই না বলব যে কী ঘটেছিল!’ নিউজিল্যান্ড ম্যাচের সময় উপস্থিতদের কাছ থেকে সত্যিটা জেনে নেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দিলেন লঙ্কান কোচ বলেছিলেন, ‘যারা সেদিন ওখানে উপস্থিত ছিল, তাদের কাছেই জিজ্ঞেস করে দেখুন না। বুলশিট।’

এর কয়েকদিন পর মিরপুরে একই প্রশ্নের মুখোমুখি হন বিসিবির তৎকালীন সভাপতি নাজমুল হাসান পাপন। গত বছর ৮ ডিসেম্বর সংবাদ সম্মেলনে এ ঘটনা অস্বীকার করে তিনি বলেছিলেন, ‘আমি অনেকদিন ধরেই দেখছি। এটা ডাহা মিথ্যা। এরপর আর কিছু বলার নাই। আমি জানি না। আমি কোনো দিনই শুনিনি এমন ঘটনা। আমি এই ধরনের কোনো কথাই শুনিনি।’

পাপন আরও বলেছিলেন, ‘এক্সসেপ্ট যখন নাকি এটা টিভিতে প্রচার করা হলো এবং এখানটায় ফার্স্ট একটা জিনিসই আমি ওনাদের বলেছি যারাই আমার সঙ্গে যোগাযোগ করেছে এখানটাই যেটা বলা হয়েছে আমি কোচকে শাসিয়েছি সামথিং লাইক দ্যাট- আমি তো জানি না। সো এরপর আমার তো কিছু বলার নাই। যে জিনিসটা আমি জানি মিথ্যা। সেই জিনিসটা নিয়ে।’

তবে এবার ঠিকই প্রকাশিত হলো প্রকৃত ঘটনা। তদন্তে নাম প্রকাশ না করার শর্তে ঘটনার সত্যতা স্বীকার করেন সে সময়ে সেখানে উপস্থিত থাকা একাধিক ক্রিকেটার। অনেকটা চাপে পড়ে এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আলম ও আকরাম খানকে নিয়ে তদন্ত কমিটি গঠন করে বিসিবি।

বিশ্বকাপ স্কোয়াডে থাকা সকলের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি। কিন্তু প্রকাশ পায়নি তদন্ত কমিটির সেই প্রতিবেদন। রাজনৈতিক পট-পরিবর্তনের পর দেশ ছেড়ে পালান নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েই নাসুমের ঘটনাটি পুনঃতদন্ত শুরু করেন ফারুক আহমেদ। নাসুমসহ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা খুঁজে পান তিনি। অবশেষে মঙ্গলবার (১৫ অক্টোবর) হাথুরুসিংহেকে বরখাস্ত করে বিসিবি।

এ সময় বিসিবি সভাপতি বলেন, ‘দুই-তিনটি ঘটনা ঘটেছে, যেগুলো আসলে একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার জন্য খুব পীড়াদায়ক ছিল। পাশাপাশি এটা দলের জন্যও খুব একটা ভালো উদাহরণ ছিল না। সেগুলো বিবেচনা করে আজকে আমরা তাকে একটা কারণ দর্শাও নোটিশ এবং দায়িত্ব থেকে অব্যহতির চিঠি দিয়েছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০