বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ অক্টোবর ২০২৪, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে অপসারণের দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটনকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী-অভিভাবকরা। মানববন্ধনে তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিসহ নানা অভিযোগ তোলা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিকাল ৫টায় নওয়াবেঁকী বাসস্টান্ড চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আটুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মোড়ল এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জি.এম হাবিবুল্লাহ, আটুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবুজার গিফারী, সাবেক সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি অসদাচরণ, স্বেচ্ছাচারিতা, কলেজে অনিয়মিত আগমন, প্রস্থান, সভাপতি নির্বাচনসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবি করেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল আলম, ৪নং ওয়ার্ডের সভাপতি গাজী আব্দুল রউফ, ৫নং ওয়ার্ডের সভাপতি সৈলদ্দীন ঢালী, ৬নং ওয়ার্ডের সভাপতি কবির হোসেন, ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি আফজাল হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, মুকুল হোসেন, আফজাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল কামাল মিশুক, আটুলিয়া যুবদলের আবু রায়হান আশিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, আটুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাফিল হোসেন উজ্জ্বল, মৎস্যজীবী দলের সভাপতি শেখ মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিলনসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১০

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১১

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১২

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৩

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৪

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৫

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৬

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১৭

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১৮

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১৯

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!