বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১২ নভেম্বর ২০২৪, ৬:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের নকিপুর বাজারে সিন্ডিকেট ভাঙতে বিনা লাভের দোকান

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর বাজারে সিন্ডিকেট ভাঙতে বিনা লাভের দোকান দিয়েছে শ্যামনগর ক্যাটারিং সার্ভিস নামে একটি প্রতিষ্ঠান। কাঁচা বাজারের ঊর্ধ্বগতি রোধে কিছুটা স্বস্তি ফেরাতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

উপজেলার নকিপুর কাঁচাবাজারে শুকরিয়া প্লাজার সামনে সপ্তাহে দুই দিন (শনিবার ও মঙ্গলবার) বসবে এই দোকান।

এই সবজির দোকানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬২ টাকা, পেঁয়াজ ১১০ টাকা, ডিম প্রতি পিস (লাল) সাড়ে ১১ টাকা, লাউ প্রতি পিস ৩০ টাকা, পুঁইশাক ১৫ টাকা, পালং শাক ১০ টাকা ও লাল শাক ১০ টাকা তাড়ি, বরবটি ৩০ টাকা ও কচুরমুখি ৪০ টাকা কেজি।

শ্যামনগর পৌরসভা এলাকার গোলাম হোসেন বলেন, আজ এখান থেকে সবজি বাজার করলাম। বাজারের চেয়ে প্রতিটি জিনিসের দাম ৫-১০ টাকা করে কম। এখন বাজার করলে এখান থেকেই করবো।

ইউনুস হুসাইন, হারুন অর রশিদ, ফিরোজ হোসেন, মাসুম বিল্লাহ ও সবুজ নামে ওই প্রতিষ্ঠানের সদস্যরা জানান, শীতকালীন বিভিন্ন শাক সবজি বাজারে সরবরাহ হলেও দাম কিন্তু একনো বেশি আছে। তাই আমরা সরাসরি কৃষকের কাছ থেকে কিনে ওই দামেই বিক্রি করছি যাতে সাধারণ মানুষজন কিছুটা স্বস্তি পায়।

শ্যামনগর ক্যাটারিং সার্ভিসের পরিচালক আব্দুর রশিদ নান্টু জানান, বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি। উদাহরণ স্বরূপ আমরা বিনা লাভে সবজির দোকান চালু করেছি। তা দেখে যেন ব্যবসায়ীরা উদ্বুদ্ধ হয়। এখন আমরা স্বল্প পরিসরে সপ্তাহে দুই দিন (শনিবার ও মঙ্গলবার) বিক্রি করছে। তবে এটা আমরা আরো দুই দিন বা তিন দিন বাড়ানোর পরিকল্পনা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

১

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

২

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

৩

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

৪

অবৈধ সম্পর্ক আড়াল করতে কেশবপুরে জোড়া খুন, গ্রেপ্তার ২

৫

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

৬

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

৭

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

৮

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৯

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

১১

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

১২

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

১৩

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

১৪

শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

১৫

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

১৬

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

১৭

গাজীপুরে নিরাপত্তা জোরদারে নেমেছেন ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

১৮

গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

১৯

আজ শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

২০