বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ নভেম্বর ২০২৪, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কবি এবাদুল্লাহ ছিলেন দক্ষিণের সাহিত্য জ্যোতি

ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): আজ থেকে প্রায় দেড়’শ বছর আগের কথা, ১৮৭৩ সালের ২৫ ফেব্রয়ারি খুলনা জেলার সর্ব দক্ষিণে কয়রা উপজেলার সুন্দরবনের কোলঘেঁষা অপরূপ সৌন্দর্য মন্ডিত উত্তর বেদকাশী ইউনিয়নের শেখ সরদার পাড়া গ্রামে এক বিস্ময়কর কাব্য প্রতিভার জন্ম হয়। কিংবদন্তিতুল্য এই কবির নাম এবাদুল্লাহ।

স্বল্প শিক্ষিত এই কবির কাব্য সুষমা, ছন্দ-লালিত্য, অনুপম উপমা ও অলংকার পাঠকমনকে মুগ্ধ করে তুলেছিল। প্রবাদ প্রবচনের মত মানুষের মুখে প্রচলন ছিল কবি এবাদুল্লাহ’র কবিতা। দক্ষিণের সীমানা পেরিয়ে ভারতের ২৪ পরগনায় কবির পরিচিতি ছিল সমান ভাবে। তৎকালীন সামাজিক অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, সভা সমাবেশে এমনকি বিবাহ অনুষ্ঠানে তার কবিতা পড়ে পরস্পর মালা বদল হতো।

তৎকালীন সময়ে যোগাযোগ বিচ্ছিন্ন জনপদে জন্ম নেওয়া এই বিরল প্রতিভা সম্পন্ন কবির (ক) ঝরাফুল (২) কাওসার (৩) মালঞ্চ (৪) মুক্তাহার ও (৫) জরুরী নসিহত নামে পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। সঠিক ভাবে সংরক্ষণের অভাবে দরিদ্র এই কবির মুক্তা সদৃশ মূল্যবান বইগুলো কালের গহ্বরে প্রায় সম্পূর্ণ হারাতে বসেছিল। এই অমর কবি জীবদ্দশায় পৃষ্ঠপোষকতার অভাবে দেশের আপামর মানুষের কাছে তার কাব্য সুষমা তুলে ধরতে পারেননি। শত বছর পর তার হারিয়ে যাওয়া দুষ্প্রাপ্য পাঁচখানা কাব্যগ্রন্থ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নিয়েছেন এতদাঞ্চলের আর একজন খ্যাতনামা কবি, সাহিত্যিক ও গবেষক আ ব ম আব্দুল মালেক।সালেহিয়া লাইব্রেরির সহায়তায় অবসরপ্রাপ্ত এই অধ্যাপক ‘কবি এবাদুল্লাহ ও তার কাব্য সমগ্র’ নামক বইটি সংকলন ও সম্পাদনা করে একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন।

কবি এবাদুল্লাহ দক্ষিণ বঙ্গের একজন খ্যাতনামা সাহিত্যিক। তাঁর ছন্দের যাদুতে সমসাময়িক কবিদের তিনি আকৃষ্ট করতে পেরেছিলেন। তিনি একজন সাধক ও ধর্মানুরাগী ছিলেন।

সম্প্রতি উত্তর বেদকাশীর ঐতিহাসিক কাছারি বাড়ির বৃক্ষমেলা মঞ্চে ‘কবি এবাদুল্লাহ ও তার কাব্য সমগ্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

কাব্যগ্রন্থসমূহের সংকলক আ.ব.ম. আব্দুল মালেক বলেন, কবি এবাদুল্লাহ ছিলেন
দক্ষিণের সাহিত্য জ্যোতি। আমার সাহিত্যকর্ম আজ স্বার্থক হয়েছে, আমি কবি এবাদুল্লাহ’র মতো অমর কবির সাহিত্য কর্ম তুলে ধরতে পেরেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০