বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৬ নভেম্বর ২০২৪, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ গুরুতর অন্যায়

ডেস্ক রিপোর্ট: দেশের জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ গুরুতর অন্যায় বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আমরা প্রায় সময়ই শুনি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সংবাদকর্মীসহ নির্বাচনে যুক্তদের নানাভাবে হয়রানি ও নজরদারি চালানো হয়। অতীতে এ ধরনের যেসব কর্মকাণ্ড হয়েছে, সেগুলোর বিচার হওয়া উচিত। এ ধরনের কর্মকাণ্ড যেন আগামীতে না হয় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) মতবিনিময় সভায় এসব কথা বলেন সংস্কার কমিশনের প্রধান।

বদিউল আলম বলেন, আমাদের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। অতীতে অনেক রকম অন্যায়-অপকর্ম হয়েছে। এগুলো যাতে বন্ধ হয় এবং একটি সুন্দর নির্বাচন ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়, একইসঙ্গে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা যেন শক্ত একটা ভিতের ওপর দাঁড় করানো যায়, সেই চেষ্টা করব আমরা।

তিনি বলেন, ভোটের সময় কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য হয়। রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে। রাজনীতি এখন জনকল্যাণ নয়, রাজনীতি এখন ব্যবসা।

সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে সংস্কার কমিশনের প্রধান বলেন, নারী আসনে সরাসরি ভোট হতে পারে। প্রত্যেক আসনে যোগ্য নারীরা ভোটে নির্বাচিত হবেন। রোটেশন অনুযায়ী ভোট হলে দেখা যাবে চারটা নির্বাচনে প্রত্যেক আসনে একজন নারী সরাসরি ভোটে নির্বাচিত হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১০

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১১

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১২

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৩

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৪

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

১৫

হাম উপসর্গে আরও ৮ জনের মৃ/ত্যু, আক্রান্ত ১২৩২

১৬

ইউপি নির্বাচন ৭ ধাপে, প্রথম ভোট ১২ নভেম্বর

১৭

সাতক্ষীরায় পুকুরের পানিতে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৮

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

১৯

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

২০
error: Content is protected !!