বাংলাদেশ, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৯ ডিসেম্বর ২০২৪, ৫:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি, প্রদর্শন করা হবে সমুদ্র সৈকত ও শপিংমলে

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ সফরে আসার সূচি নির্ধারণ করা হয়েছিল আগেই। এবার সেটি এসে পৌঁছাল। আজ দুপুর দেড়টার দিকে ঢাকায় আসে ট্রফিটি। কক্সবাজার সহ ট্রফিটি প্রদর্শন করা হবে ঢাকার শপিংমলেও।

আজ প্রথমদিনে অবশ্য ট্রফি নিয়ে নেই কোনো ব্যস্ততা। আগামীকাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক কার্যক্রম। শুরুতে সকালে ট্রফিটি নিয়ে যাওয়া হবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে। বিকেলে ট্রফিটি নিয়ে যাওয়া হবে কক্সবাজারে।

বুধবার থেকে জনসমক্ষে আসবে ট্রফিটি। প্রদর্শন করা হবে কক্সবাজারের লাবণী পয়েন্ট সৈকতে (সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে)। সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। এ দিনই ট্রফি ফিরে আসবে ঢাকায়। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রান ৮টা পর্যন্ত এই ট্রফির প্রদর্শনী করা হবে বসুন্ধরা সিটি শপিং মলে।

শুক্রবার ট্রফি নিয়ে যাওয়া হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে নারী ও পুরুষ জাতীয় দলের ক্রিকেটার, এর বাইরেও বর্তমান ও সাবেক সব ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও কর্মকর্তাগণ ও সংবাদকর্মীদের জন্য উন্মুক্ত থাকবে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত। পরে সেদিনই ঢাকা ছাড়বে ট্রফি।

বাংলাদেশ থেকে ট্রফি যাওয়ার কথা দক্ষিণ আফ্রিকায়। পরে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ঘুরে ফিরবে টুর্নামেন্টের স্বাগতিক দেশ পাকিস্তানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় খামারীদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০২৮ থেকে নতুন পাঠ্যক্রম, আগামী বছর যুক্ত হচ্ছে ৪ নতুন বই

বিপন্ন ‎বিলাই-নখা || ‎তারিক ইসলাম

তালার নুরু বিশ্বাস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের সম্পত্তি দখলের অভিযোগ

তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু

এসএসসির ফলাফল ঘোষণা ২০ জুলাই

কয়রায় প্রত্যাশীর মধু মেলা

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

পাইকগাছায় গণপিটুনিতে নিহত ১, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? হবু পাত্র যিনি

১০

৪ দিনেই ২০০ কোটি পার করল রাম চরণের ‘পেড্ডি’

১১

একদিনে হাম ও উপস্বর্গে ৮ শিশুর মৃত্যু

১২

ফিলিপাইনে ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, ৩২ প্রাণহানি

১৩

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৫

বিসিবির নতুন ২৫ পরিচালকের পরিচয়

১৬

যুক্তরাষ্ট্রের কথা শুনলো না ইসরায়েল, হামলা করলো তেহরানে

১৭

সেই উপদেষ্টারা কে কোথায়

১৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

২০