বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২০ ডিসেম্বর ২০২৪, ৯:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্থায়ীভাবে ভারত ছাড়ছেন কোহলি-আনুষ্কা!

স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের পড়ন্ত বেলায় বিরাট কোহলি। এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন। ব্যাট হাতে বাইশগজে সময়টা ভালো কাটছে না। চলমান অস্ট্রেলিয়া সিরিজেও খুব একটা ছন্দে নেই। এরই মধ্যে গুঞ্জন উঠেছে স্বপরিবারে ভারতের বাইরে স্থায়ী হচ্ছেন কোহলি।

দেশটির গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ভারতের পাট চুকিয়ে এবার পাকাপাকিভাবে যুক্তরাজ্যে চলে যাওয়ার পরিকল্পনা করছেন বিরাট কোহলি! তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ্যে আনলেন তার ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, খুব তাড়াতাড়িই ভারত থেকে পাততাড়ি গোটাতে চলেছেন বিরাট কোহলিরা।

ছেলে অকায় জন্মানোর পর থেকে ভারতের বাইরেই অধিকাংশ সময় কাটান আনুষ্কা শর্মা। খেলায় বিরতি থাকলে লন্ডনে চলে যান কোহলিও। ইতোমধ্যে জন্মসূত্রে ইংল্যান্ডের নাগরিকত্ব পেয়ে গিয়েছে বিরাটপুত্র। লন্ডনে একাধিকবার দেখাও গেছে বিরুষ্কা জুটিকে।

মাঝে মাঝেই সন্তানদের নিয়ে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়ান তারা। ইংল্যান্ডের ইস্কনের মন্দিরে বিরাট ও অনুষ্কাকে কীর্তন শুনতেও দেখা যায়। তখন থেকেই জল্পনা ছড়াতে থাকে, তারা নাকি আর এদেশে ফিরবেন না। বাক্স-প্যাটরা গুছিয়ে একেবারে নাকি বিদেশেই থাকবেন।

সেই রটনায় সিলমোহর দিয়ে দিলেন বিরাট কোহলির শৈশবের কোচ। সর্বভারতীয় সংবাদপত্র দৈনিক জাগরণকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজকুমার শর্মা বলে, ‘কোহলি তার স্ত্রী আর সন্তানদের নিয়ে লন্ডনে চলে যাওয়ার কথা ভাবছে। খুব তাড়াতাড়িই ওখানে গিয়ে সংসার পাতবে।’ তবে বিরাট এখনই অবসরের কথা ভাবছেন না বলেই মত রাজকুমারের। তিনি বলছেন, আরও পাঁচ বছর অন্তত দেশের জার্সিতে খেলতে পারেন কোহলি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!