বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৩ জানুয়ারি ২০২৫, ৫:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘আমি এখন জিম্মি’

বিনোদন ডেস্ক: আলোচিত-সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রয়েছেন। এ অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশ্নে করার জন্য হরহামেশাই সংবাদের শিরোনাম হয়ে থাকেন।

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। সম্প্রতি এক পোস্ট দিয়ে শাহরিয়ার নাজিম জয় উল্লেখ করেছেন, ‘আমি এখন জিম্মি’। তার কথায়, ‘অভিনয় ক্যারিয়ারের ২৫বছর পার করলাম। নানান উত্থান পতন সাফল্য এবং ব্যর্থতায় যা অর্জিত হয়েছে তা হচ্ছে অভিজ্ঞতা।’

শাহরিয়ার জয় বলেন, ‘মাঝে আলোচিত উপস্থাপক হওয়ার কারণে প্রচুর দর্শক পরিচিতির পাশাপাশি পেয়েছি আপনাদের অজস্র অভিমান। আহ যদি শুধু অভিনেতাই হতে পারতাম! তাহলে হয়ত শুধু ভালোবাসাটাই পেতাম।’

আমি এখন জিম্মি উল্লেখ করে তিনি লিখেছেন, ‘অভিমান আর ঘৃণা না পেলে জীবনটা আরো মধুর হত। এক জীবনে শত জীবনের বৈচিত্র্য নেওয়ার সুযোগ অভিনয় ছাড়া আর কোন কাজে নেই। আমি এখন জিম্মি। বলেনতো জিম্মি কি?’

সেই পোস্টের কমেন্ট বক্সে মোস্তাফিজ রহমান মানিক নামে এক নেটিজেন অভিনন্দন জানিয়ে মন্তব্য করেছেন, ‘অভিনয়ের ২৫ বছর পূর্তিতে অভিনন্দন ভাইয়া।’ আরেকজন বলেন, ‘অভিনন্দন ও শুভ কামনা রইলো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

১০

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

১১

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

১২

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

১৩

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

১৪

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

১৫

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১৬

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৮

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৯

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

২০