বাংলাদেশ, শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৮ জানুয়ারি ২০২৫, ১২:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আবারও পয়েন্ট হারালো রোনালদোর আল নাসর

স্পোর্টস ডেস্ক: মাঝে আল ওখদুদের বিপক্ষে একটি ম্যাচে জয় পেয়েছিলো ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। তার আগেও বেশ কয়েকটি ম্যাচে হারতে হয়েছে। এবার পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে আসার দারুণ সুযোগ নষ্ট করলো ক্রিশ্চিয়ানো রোনালদোরা। আল তাউনের সঙ্গে ১-১ গোলে ড্র করে আগের চতুর্থ স্থানেই থেকে যেতে হলো তাদের।

আল নাসরে যোগ দেয়ার পর ক্লাবকে একটি শিরোপাও উপহার দিতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। এরই মধ্যে তার সঙ্গে ক্লাবের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আল নাসরের সঙ্গে নতুন চুক্তির বিষয়েও আলাপ-আলোচনা চলছে সিআর সেভেনের। এমন পরিস্থিতিতেই দল ভালো খেলতে পারছে না। রোনালদো নিজেও গোল পেলেন না।

কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে একক আধিপত্য ছিল আল নাসরেরই। বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল তারা ৬৪ এবং ৩৬ ব্যবধানে। গোলেও শট নিয়েছিল তারা সবচেয়ে বেশি, ৭টি। আল তাউন শট নিয়েছে মাত্র দুটি।

অথচ, দুই শটের একটি ঠিকই তারা জড়িয়ে দিতে পেরেছিলো আল নাসরের জালে। প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+৫ মিনিটে) গোলটি করেন আল তাউনের সাদ আল নাসের। ৬৪ মিনিটে আল নাসরকে সমতায় ফেরান আয়েমেরিক লাপোর্তে।

১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আল নাসর। ২২ পয়েন্ট নিয়ে আল তাউন রয়েছে অষ্টম স্থানে। সমান ম্যাচে ৪০ পয়েন্ট করে নিয়ে গোলের ব্যবধানে প্রথম স্থানে আল হিলাল এবং ২য় স্থানে রয়েছে আল ইত্তিহাদ। আল কাদেসিয়া ৩১ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি ফিফার

সুন্দরবনে পর্যটকবাহী নৌকা ডুবি, ৯ জনকে জীবিত উদ্ধার করল নৌ পুলিশ

কালিগঞ্জে জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি গঠন

রতনপুরে চাঁদাবাজ, দখলবাজ ও মাদকবিরোধী র‍্যালি

সংস্কারের নামে খুঁড়ে ফেলে রাখা সড়কে চার বছর ধরে ভোগান্তি!

প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু

সবুজ সাতক্ষীরার স্বপ্নে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর থানার নবাগত ওসির মতবিনিময়

গোয়ালপোতায় দুই শিশুকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, হাসপাতালে ভর্তি ৩

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

১০

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১১

নলতা আহছানিয়া মিশনের উদ্যোগে ৯৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

১৪

তালায় গোয়াল ঘর থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার

১৫

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত

১৬

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

১৭

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

১৮

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

১৯

শ্যামনগরে কৃষকের ২টি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

২০
error: Content is protected !!