বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তান থেকে প্রথমবারের মত চিটাগুড় নিয়ে মোংলা বন্দরে বাণিজ্যিক জাহাজ

আলী আজীম, মোংলা (প্রতিনিধি): পাকিস্তান থেকে প্রথমবারের মত চিটাগুড় নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে একটি বাণিজ্যিক জাহাজ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ৫ হাজার ৫শ মেট্রিকটন পশুখাদ্যে ব্যবহৃত চিটাগুড় নিয়ে পানামার পতাকাবাহী এমভি ডলফিন-১৯ নামের জাহাজটি মোংলা বন্দরের ৮নং জেটিতে নোঙ্গর করে।

এর আগে গত ১৯ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে চিটাগুড় বোঝাই করে মংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি। ৭ মিটার ড্রাফটের এ জাহাজটির দৈর্ঘ্য ১৪৫ মিটার।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজটি থেকে মোংলা বন্দরে ৫ হাজার ৫শ মেট্রিক টন চিটাগুড় খালাস করা হবে। এর মধ্যে একটি অংশ মংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে পরিশোধন করা হবে এবং বাকি অংশ রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে সড়ক ও নৌপথে পরিবহন করা হবে। সেখান থেকে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে। এটি পাকিস্তান থেকে বাংলাদেশে প্রথমবারের মতো চিটাগুড় আমদানির ঘটনা। এই আমদানি বাংলাদেশের ফিড শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। চিটাগুড় পশুখাদ্য তৈরিতে ব্যবহৃত হয় এবং এটি প্রাণী খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই আমদানির মাধ্যমে বাংলাদেশের ফিড শিল্পের চাহিদা পূরণে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

১০

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১১

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১২

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১৩

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৪

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৫

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৬

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৭

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৮

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৯

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

২০