বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য সেলের নেতৃত্বে সাতক্ষীরার মাস্উদুজ্জামান

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য সেলের সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাতক্ষীরার মাস্উদুজ্জামান।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত পত্রে স্বাস্থ্য সেলের কমিটি ঘোষণা করা হয়।

২০২৪ সালের অভ্যুত্থানে আহতদের সেবা নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন মাস্উদুজ্জামান। ছুটে গেছেন হাসপাতাল থেকে হাসপাতালে। ব্যান্ডেজ বাঁধা, ওষুধ সংগ্রহ, রক্তের ব্যবস্থা করা, সবই করেছেন দিন-রাত এক করে।

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামের সন্তান মাস্উদুজ্জামান বুধহাটা বি বি এম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ, ঢাকা থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অনার্স চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন।

তার বাবা মো. আব্দুল মান্নান ভালুকা চাঁদপুর আদর্শ ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক। মা শরিফা পারভীন শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

মাস্উদুজ্জামান ঢাকা থেকে আন্দোলনে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি ১২ জুলাই সাতক্ষীরায় আন্দোলন শুরুর রূপরেখা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আন্দোলনের পর আহতদের তালিকা প্রস্তুত, চিকিৎসা সেবা নিশ্চিত এবং শহীদ পরিবারের সহায়তায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি।

মাস্উদুজ্জামান বলেন, আমি চিকিৎসক নই, কিন্তু একজন মানবিক মানুষ হিসেবে আহতদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। তাদের চোখের জল, তাদের যন্ত্রণা আমাকে থামিয়ে রাখতে পারেনি। যতদিন এই বৈষম্য থাকবে, ততদিন আমরা রাস্তায় থাকব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, মাস্উদুজ্জামান শুধু একজন আন্দোলনকারী নন, তিনি একজন মানবতার যোদ্ধা। তার নেতৃত্বে আহতদের চিকিৎসা এবং সহায়তা কার্যক্রম আরও সুসংগঠিত হবে। সাতক্ষীরার গর্ব তিনি।

তিনি আরও বলেন, মাস্উদুজ্জামান শুধু সাতক্ষীরার নয়, গোটা দেশের এক সাহসী কণ্ঠস্বর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

১

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

২

উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্তের আহ্বান

৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

৪

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু

৫

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

৬

সুন্দরবনে দস্যুতা দমনের দাবিতে আন্দোলনে স্বামী-সন্তান, ঘরে নারীদের বুকজোড়া ভয়

৭

‎জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতির আলোয় শঙ্কার ছায়া || ‎তারিক ইসলাম

৮

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

৯

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

১০

তালায় কিস্তি না দিয়ে এনজিও কর্মীকে মারধর

১১

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

১২

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৩

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১৪

আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের

১৫

২০০ কোটি আত্মসাতের মামলায় আদালতের সমন নোরা ফাতেহিকে

১৬

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৭

সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়কে ভোট দিয়েছেন মেসি

১৮

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১৯

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

২০