বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতকে অর্থনৈতিক ও উন্নয়নের দিক দিয়ে পেছাতে না পারলে ‘আমার নাম শেহবাজ শরীফ থাকবে না’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতকে অর্থনৈতিক ও উন্নয়নের দিক দিয়ে পেছাতে না পারলে ‘আমার নাম শেহবাজ শরীফ থাকবে না’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) পাঞ্জাবের দেরা গাজী খান এলাকায় এক জনসভায় এমন কথা বলেন তিনি।

শেহবাজ বলেন, “পাকিস্তানের পরিস্থিতি যেন ভালো হয় সেজন্য আমরা দিনরাত কাজ করব। আল্লাহ সবসময় পাকিস্তানকে রহমত দান করেন।” একটু থেমে হঠাৎ করে তিনি বলেন, “আমার নাম শেহবাজ শরীফ থাকবে না, যদি আমাদের প্রচেষ্টার ফলে পাকিস্তান উন্নয়ন ও অগ্রগতিতে ভারতকে পেছনে না ফেলে।”

শেহবাজ শরীফ যখন জনসভায় কথা বলছিলেন তখন তাকে বেশ উদ্দীপ্ত দেখা যাচ্ছিল। তিনি সামনে থাকা টেবিল চাপড়াচ্ছিলেন, বেশ জোরে জোরে হাত ঝাকাচ্ছিলেন।

ওই সময় নিজের বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে নিয়ে কথা বলেন শেহবাজ। তিনি জানান, তারা দুই ভাই পাকিস্তানের হয়ে কাজ করবেন যেন, তাদের দেশ উন্নত হতে পারে। তিনি বলেন, “আমি নওয়াজ শরীফের ভক্ত এবং অনুসারী। আজ আমি তার নামে শপথ করছি, যতদিন পর্যন্ত আমার শক্তি থাকবে, আমরা কাজ করব, আমরা একসঙ্গে কাজ করব পাকিস্তানকে উন্নয়নের শিখরে নিতে এবং ভারতকে হারাতে।”

তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটির নিচে বেশিরভাগ মানুষকেই সমালোচনা করতে দেখা গেছে। অনেকেই বলেন, শেহবাজ বড় বড় প্রতিশ্রতি দেন, কিন্তু কাজ করেন না।

২০২২ সালে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আস্থাভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে প্রথমবার প্রধানমন্ত্রী হন শেহবাজ। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ফের ক্ষমতায় আসেন তিনি।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!