বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্যান্সারে আক্রান্ত শিশু আরিফা খাতুনকে বাঁচাতে সাহায্যের আবেদন

মেহেদী হাসান শিমুল: ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সহযোগিতার হাত বাড়ালে বেঁচে যেতে পারে মৃত্যু পথযাত্রী ক্যান্সার আক্রান্ত শিশু আরিফা খাতুন (১১)।

দুই ভাইবোনের মধ্যে বড় আরিফা খাতুন পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করে। মরণ ব্যাধি ব্লাড ক্যান্সার বাসা বেধেছে তার শরীরে। চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন তার সহায় সম্বলহীন দিনমজুর পিতা আকিজ সানা।

আরিফা খাতুনের বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া থানার শোভনা ইউনিয়নের শিবপুর গ্রামে। সে পিতামাতার সাথে নানার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মেল্লেক পাড়া গ্রামে থাকে।

তার বাবা আকিজ সানা বলেন, মেয়েটি দীর্ঘদিন ধরে গলা ফুলে তীব্র যন্ত্রণায় ভুগছিল। বিভিন্ন জায়গায় তার হোমিও চিকিৎসা করানো হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা জানান- সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত।

চিকিৎসকরা তাকে মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি করে দ্রুত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। তার চিকিৎসার জন্য ১০ থেকে ১২ লক্ষ টাকা প্রয়োজন। যা তার হতদরিদ্র পিতার পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। টাকার অভাবে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করতে পারছেন না তিনি।

আরিফা খাতুনের চিকিৎসার জন্য দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার পিতা। সহযোগিতার জন্য আকিজ সানার (০১৬৪৫ ৩৯ ১২ ৮৪) সাথে যোগােযোগ করা যেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

২

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

৩

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

৪

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

৫

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

৬

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৭

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৮

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৯

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

১০

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

১১

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

১২

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৩

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৪

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১৫

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১৬

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৭

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৮

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০