বাংলাদেশ, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ৬:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিতার বকুনিতে বাড়ি ছেড়ে তরুণী ‘নিখোঁজ’

মেহেদী হাসান, মৌতলা (কালিগঞ্জ): সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়া এলাকা থেকে শনিবার (২২ ফেব্রুয়ারি) সিনথিয়া আক্তার হোসনেয়ারা (১৯) নামে এক গৃহবধূ ‘নিখোঁজ’ হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) কালিগঞ্জ থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই গৃহবধূর মা।

জিডি সূত্রে ও হোসনেয়ারার মা হালিমা খাতুন জানান, স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে গত শুক্রবার বিকালে স্বামীর সাথে বাবার বাড়িতে আসে সিনথিয়া আক্তার। ওই দিন বিকেলে পিতা হামিদ মল্লিক ও চাচা সামাদ মল্লিক তাঁকে বকুনি দিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। পরে সে (সিনথিয়া) বাড়ি ছেড়ে চলে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

সিনথিয়ার মা আরও জানান, নেঙ্গে ফরিদপুরে তাঁর স্বামীর বাড়িসহ বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নেয়া হয়েছে। কোথাও তাকে খুঁজে না পেয়ে থানায় জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে।

এ ঘটনায় সিনথিয়ার বাবা আব্দুল হামিদ বলেন, গত শুক্রবার জামাইয়ের সাথে আমাদের বাড়িতে আসেন সিনথিয়া। তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। বিষয়টি শুনে তাকে বুঝিয়ে আমি এবং আমার ভাই তাকে স্বামীর বাড়িতে ফিরে যেতে বলি। কিন্তু সে (সিনথিয়ার) শ্বশুরবাড়িতে ফিরে যেতে না চেয়ে অস্বাভাবিক আচরণ করতে থাকে। সে বলে আমার স্বামী, মা-বাপ কারো দরকার নেই। এ কথা শুনে আমি রাগের বশত একপর্যায়ে তাকে একটা চড় মারি। একপর্যায়ে তার মা অসুস্থ হয়ে পড়লে আমি তাকে নিয়ে ডাক্তারের কাছে যাই। এরপর বাড়িতে এসে দেখি সিনথিয়া বাড়িতে নেই। ঐদিন থেকে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও এখনও পাওয়া যায়নি।

ওই গৃহবধূর স্বামী একই উপজেলার নেঙ্গে ফরিদপুরের বেজুয়া গ্রামের মিজানুর রহমান বলেন, তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে অন্যের সাথে কথা বলে। বিষয়টি জানতে পেরে আমি শ্বশুর-শ্বাশুড়িকে জানাই। শ্বশুর-শ্বাশুড়ি আমাকে বলে তাদের মেয়েকে তাদের কাছে নিয়ে যেতে। সেই কথামতো গত শুক্রবার বিকালে আমি আমার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে দিয়ে আসি। এরপর খবর পাই আমার শাশুড়ি বিষ খেয়েছে এবং আমার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শ্বাশুড়ির বিষ খাওয়ার পরবর্তী পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, শ্বাশুড়ি এখন সুস্থ আছেন।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, ঘটনার তদন্ত করে মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে ওই গৃহবধূর খোঁজে ফেসবুকে পোস্ট দিয়ে সবার সহযোগিতা চেয়েছেন তার আত্মীয়-স্বজনরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো মহিষ

১

আপনারা যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি

২

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

৩

হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব || ‎তারিক ইসলাম

৪

রাস পূজা ঘিরে সুন্দরবনে নিরাপত্তা বেষ্টনী, মাঠে একাধিক টিম

৫

কালিগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া অনুষ্ঠান

৬

সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ

৭

সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৮

কালিগঞ্জ হানাদারমুক্ত দিবস উদযাপন

৯

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

১০

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে অগ্নিসংযোগ

১১

হাইকমিশনে পাঠানো হাসিনার চিঠির স্বাক্ষর জাল, যেভাবে ধরা পড়ল

১২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

১৩

সরকার ও বিরোধী দলের যৌথভাবে মাঠে নামার প্রস্তুতি

১৪

এবার হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

১৫

বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

১৬

সাতক্ষীরায় যৌথবাহিনীর টহল

১৭

রুদ্ধদার বৈঠক শেষে ৪ বিষয়ে একমত ট্রাম্প, পুতিন ও শি

১৮

সনদের অবচয় হচ্ছে, দক্ষতার মূল্য কে দেবে || মো: মামুন হাসান

১৯

বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি বিষয়ক পরিকল্পনা সভা

২০