ডেস্ক রিপোর্ট: সুন্দরবনের জলদস্যু হান্নান বাহিনীর প্রধানসহ সাত জনকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিমজন মোংলা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে এদের আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে ২ টি এক নলা বন্দুক ও ৩ টি রামদা উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্রসহ আটক ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আটককৃতরা হলেন, জলদস্যু হান্নান বাহিনীর প্রধান মোঃ হান্নান শেখ(৬৫), মোঃ রেজাউল শেখ (৫৩), শেখ মোঃ কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মোঃ আবু তালেব খান (৪৭), মোঃ হোসেন আলী শেখ (৫৫) এবং মোঃ হাবিবুর রহমান (৫৫)। আটককৃতরা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ জানান, রাতভর অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার হান্নানসহ ছয়জনকে আটক করা হয়। পরে হান্নানকে জিজ্ঞাসাবাদ করে তার আরেক সহযোগী মোঃ হাবিবুর রহমানকে ২ টি এক নলা বন্দুক ও ৩ টি রামদা সহ রামপাল থানাধীন বাঁশতলী এলাকা হতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, হান্নান বাহিনীর সদস্যদের মাসিক ৪০ হাজার টাকা প্রদান করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন