
সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু
বিলাল হোসেন/এম জুবায়ের মাহমুদ: ১৫শ কুইন্টাল মধু ও ৪শ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নিয়ে সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে মধু আহরণ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন।
খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ.জেড.এম হাসানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা ও বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান। আরও বক্তব্য রাখেন, মধু গবেষক মইনুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মৌয়াল আব্দুল হাকিম গাজী, আবু মুসা প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৩০ জুন মধু আহরণ মৌসুম শেষ হবে। মধু আহরণের লক্ষ্যে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে পহেলা এপ্রিল থেকে এখন পর্যন্ত ৩৭টি পাশ সংগ্রহ করেছেন মৌয়ালরা। চলতি মৌসুমে ১ হাজার ৫০০ কুইন্টাল মধু এবং ৪০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন