বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ এপ্রিল ২০২৫, ৩:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিউইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, নি-হ-ত ৬

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের হাডসন নদীতে একটি দর্শনীয় স্থান পরিদর্শনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় হেলিকপ্টারটির সব আরোহী নিহত হয়েছেন। এটিতে পাইলটসহ স্পেনের একটি পরিবার ছিল। নিহতদের মধ্যে দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু পরে তারাও মারা যান।

মেয়র এরিক অ্যাডামস এক ব্রিফিংয়ে জানিয়েছেন, হেলিকপ্টারটি নদীতে বিধ্বস্তের পর তাদেরকে উদ্ধার করা হলেও এক পর্যায়ে সবাইকে মৃত ঘোষণা করা হয়।

তিনি এটিকে হৃদয়বিদারক ও মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন।

খবর পেয়ে নিউইয়র্ক ও নিউ জার্সির পুলিশ এবং অগ্নিনির্বাপক বাহিনীর জাহাজ ঘটনাস্থলে পৌঁছায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হেলিকপ্টারটি থেকে
কিছু টুকরো ভেঙে পড়তে দেখা যায় ও এক পর্যায়ে এটি নদীতে গিয়ে পড়ে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানিয়েছে, নিউইয়র্ক সিটির হাডসন নদীতে একটি বেল ২০৬ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ডুবে গেছে।

এফএএ ও জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড এই ঘটনার তদন্ত করবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১০

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১১

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১২

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৩

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১৪

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১৫

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৬

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৭

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৯

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

২০
error: Content is protected !!