বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৫ এপ্রিল ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ইজিবাইক চালককে অজ্ঞান করে তার ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল) সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাঁকদহা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় ইজিবাইক চালক মোস্তাফিজুর রহমানকে (৩০) উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে।

জানা যায়, মোস্তাফিজুর রহমান প্রতিদিনের মতো সোমবার সকালে ইজিবাইক নিয়ে বের হন। পাটকেলঘাটা যাওয়ার কথা বলে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে তার ইজিবাইকটি ভাড়া নেন দুর্বৃত্তরা। পথে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাকে অজ্ঞান করে শাঁকদহা ব্রিজ এলাকায় ফেলে রেখে তার ইজিবাইক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সাতক্ষীরার কামালনগর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম বাবলা জানান, খুলনা থেকে ফেরার পথে তিনি শাঁকদহা ব্রিজ এলাকায় এক যুবককে পড়ে থাকতে দেখে গাড়ি থামান। যুবকটিকে উদ্ধার করে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি জানতে পারেন, অজ্ঞান যুবকটি একজন ইজিবাইক চালক এবং দুর্বৃত্তরা তাকে অচেতন করে তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, অচেতন অবস্থায় যুবকটি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তার জ্ঞান ফিরলে বিস্তারিত তথ্য জানা যাবে এবং পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!