বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৯ এপ্রিল ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগামী সপ্তাহে সৌদি সফরে যাচ্ছেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক | সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে আগামী সপ্তাহে সৌদি আরব সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২২ থেকে ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য এই সফর হবে প্রধানমন্ত্রীর তৃতীয় মেয়াদে তার প্রথম সৌদি সফর।

এর আগে তিনি ২০১৬ এবং ২০১৯ সালে দুইবার সৌদি আরব সফর করেছেন।
সৌদি আরব ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ভারত সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২৩-২৪ অর্থবছরে সৌদি আরব থেকে ভারতের আমদানির পরিমাণ ছিল ৩১.৪২ বিলিয়ন মার্কিন ডলার এবং সৌদি আরবে ভারতের রপ্তানি ছিল ১১.৫৬ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৩-২৪ সালে দুই দেশের মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৪২.৯৮ বিলিয়ন ডলার।

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবে ভারতের বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, ২০২৩ সালের আগস্ট পর্যন্ত এই বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, সৌদি আরব থেকে ভারতে মোট বিনিয়োগ প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার। এই বিনিয়োগ বিভিন্ন খাতে বিস্তৃত, যেমন ব্যবস্থাপনা ও পরামর্শ সেবা, নির্মাণ প্রকল্প, টেলিকম, তথ্যপ্রযুক্তি, আর্থিক পরিষেবা ও সফটওয়্যার উন্নয়ন, ওষুধ শিল্প ইত্যাদি।

২০২৩-২৪ অর্থবছরে সৌদি আরব ভারতের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সরবরাহকারী দেশ ছিল।

ভারত ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সম্পর্কও সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে। ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট গত বছরের ফেব্রুয়ারিতে নুষ্ঠিত ওয়ার্ল্ড ডিফেন্স শোতে অংশগ্রহণের মাধ্যমে প্রায় ১২ বছর পর প্রথমবারের মতো কোনো ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর সৌদি আরব সফর করেন।

দুই দেশের মধ্যে নৌবাহিনীর ঘনিষ্ঠ সহযোগিতাও রয়েছে এবং এখন পর্যন্ত ‘আল মোহেদ আল হিন্দি’ নামের দ্বিপক্ষীয় নৌ মহড়ার দুটি আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা শিল্প এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও উভয় দেশের মধ্যে নিবিড় সহযোগিতা চলছে।

বর্তমানে সৌদি আরবে ২.৭ মিলিয়ন ভারতীয়ের বিশাল সম্প্রদায় রয়েছে, যারা দুই দেশের মধ্যে এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী

১

নাজিমগঞ্জ বাজার কমিটির নির্বাচনের সম্পাদক প্রার্থী মুন্নার লিফলেট বিতরণ

২

আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

৩

সুন্দরবনের বনদস্যুদের নির্মূলে কয়রায় মানববন্ধন, মদদদাতাদেরও বিচারের দাবি

৪

পশ্চিমবঙ্গ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি, আসামে ধরা পড়ল সেই বাঘিনী

৫

বৃহস্পতিবার খুলনা আসছেন প্রধানমন্ত্রী

৬

পেছাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা

৭

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

৮

আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

৯

এইচএসসি সাপ্লিমেন্টারির ফরমপূরণ কবে? ফি কত?

১০

ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ

১১

৫১তম বিসিএস পরীক্ষা ১১ ডিসেম্বর

১২

শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার

১৩

সাবেক স্ত্রীর সঙ্গে চেয়ারম্যানের অন্তরঙ্গ মূহূর্তের ভিডিও ছড়িয়ে চাঁদা দাবি, কন্টেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

১৪

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের ডে ক্যাম্প

১৫

মাছখোলা গেটপাড়ায় ডিসিআরকৃত জমি থেকে বিধবাকে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৬

সুরক্ষিত শৈশব ও জলবায়ু সচেতনতায় এনসিটিএফের শিশু সমাবেশ

১৭

বিজ্ঞান মেলায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পে চ্যাম্পিয়ন ‘দোয়েল স্কুল’

১৮

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

১৯

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

২০