বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২১ এপ্রিল ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পারভেজ হ-ত্যার প্রতিবাদে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে চুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল।

সোমবার (২১ এপ্রিল) লাবসা পলিটেকনিক মোড়ে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা অবিলম্বে পারভেজের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, জাহিদুল ইসলাম পারভেজ ছিলেন ছাত্রদলের একজন অকুতোভয় নেতা। তিনি জুলাই-আগস্ট আন্দোলনসহ নানা রাজনৈতিক কর্মকাণ্ডে সাহসিকতার পরিচয় দিয়েছেন। তার মতো একজন প্রতিশ্রুতিশীল ছাত্রনেতাকে হত্যা করে একটি মহল ছাত্রদলের কণ্ঠরোধ করতে চায়, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মো. শাহেদ হাসান। আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাবেক যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল, মো. তুহিন রিয়াদ, মো. সোহান, আব্দুল্লাহ, সাকিবুর রহমান আলিফ, সাকিব, আব্দুল্লাহ অর্ক, ফেরদাউস জামিল, হেলাল, তামিম, সাইদ, ইমরান, রিয়াদ, মুরাদ প্রমুখ।

বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এরকম ঘটনা প্রতিরোধে সরকারের কঠোর ভূমিকা প্রত্যাশা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১০

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১১

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১২

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৩

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৪

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

১৫

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

১৬

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

১৭

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

১৮

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

২০
error: Content is protected !!