বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ এপ্রিল ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, স্কোয়াডে দুই চমক

স্পোর্টস ডেস্ক | বাংলাদেশ-জিম্বাবুয়ের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে হার দিয়ে শুরু করেছে টাইগাররা। ম্যাচ শেষের কয়েক ঘণ্টা পরেই দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে দেখা গেছে বেশ কিছু চমক।

তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন এনামুল হক বিজয়। প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও ম্যাচে না খেলা ওপেনার জাকির হাসানের জায়গায় ডাক পেয়েছেন তিনি। বিজয় সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ছিলেন দারুণ ফর্মে। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৫০টি সেঞ্চুরির কৃতিত্বও অর্জন করেছেন তিনি।

দলে আরেক নতুন মুখ বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। এই তরুণ এখন পর্যন্ত জাতীয় দলে কেবল ৪টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে টেস্ট কিংবা ওয়ানডেতে এখনো তার অভিষেক হয়নি। পেসার নাহিদ রানা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ায়, তার পরিবর্তে তানভীরকে রাখা হয়েছে স্কোয়াডে।

দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ২৮ এপ্রিল, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)। সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে বাংলাদেশ।

বাংলাদেশের দ্বিতীয় টেস্টের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১০

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১২

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

১৩

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

১৪

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

১৫

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১৬

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১৭

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

১৮

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১৯

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

২০