বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বজ্রপাতে আমির হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে বৃষ্টির মধ্যে ক্ষেতে ধান জড়ো করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
নিহত আমির হোসেন শার্শা উপজেলার বেড়ী-নারায়ণপুর গ্রামের কোরমান আলীর ছেলে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান জানান, খবর শুনে বিকালে নিহত ঐ কৃষকের বাড়িতে যাওয়া হয়।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বজ্রপাতের সময় সকলকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য পরামর্শ দেন নির্বাহী কর্মকর্তা।
মন্তব্য করুন