বাংলাদেশ, রবিবার, ০৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৩ মে ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের ক্রিকেটে নতুন তারকা! দ্রুততম দুই সেঞ্চুরির রেকর্ড জাওয়াদের

স্পোর্টস ডেস্ক: জাওয়াদ আবরার কি দেশের ক্রিকেটে নতুন তারকা হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন? ঢাকা প্রিমিয়ার লিগে নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে বেশ কয়েকটি ইমপ্যাক্টফুল ইনিংস খেলে নজরে এসেছিলেন। এবার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে গিয়ে রেকর্ডই গড়ে ফেললেন এই যুবা।

শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচে দুই সেঞ্চুরি হাঁকিয়ে বসেছেন জাওয়াদ। যার সবশেষটি এসেছে আজ (শনিবার) কলম্বো ক্রিকেট ক্লাবে, চতুর্থ যুব ওয়ানডেতে। এতে করে বাংলাদেশের যুব ক্রিকেটে দ্রুততম দুই সেঞ্চুরির রেকর্ড গড়েছেন আবরার। আট ইনিংসেই এখন দুই সেঞ্চুরির মালিক ডানহাতি এই ওপেনার।

১৫ ইনিংসে ২ সেঞ্চুরি করে এতদিন এই তালিকায় সবার ওপরে ছিলেন আরিফুল ইসলাম। এছাড়া মাহমুদুল হাসান জয় ১৬ ইনিংস, অমিত মজুমদার ১৭ আর পিনাক ঘোষ ২১ ইনিংসে দুই সেঞ্চুরি করে সেরা পাঁচে আছেন।

আজ ওপেনিংয়ে নেমে ১১৫ বলে ১৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ১১৩ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন আবরার। যে ইনিংসে ভর করেই শ্রীলঙ্কা যুবদলের বিপক্ষে ৮ উইকেটে ৩৩৬ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ।

আবরার এক ম্যাচ আগেই এই লঙ্কানদের বিপক্ষে ১০৬ বলে ১৪ বাউন্ডারি আর ৬ ছক্কায় ১৩০ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন। পরের ম্যাচেও বাংলাদেশের জয়ে তার ছিল ৩৫ বলে ৩৮ রানের ইনিংস।

যেভাবে এগোচ্ছেন, তাতে আবরারের মধ্যে নতুন তারকা হওয়ার সব রসদ দেখা যাচ্ছে। এখন নিজেকে ধরে রাখতে পারলেই হয়!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পাইকগাছায় এনজিও ‘ঢেউ’ এর বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

এবারের বিশ্বকাপের বল চলবে চার্জে, বলটির দাম কত

খোদ মার্কিন কর্মকর্তারাই ‘ইসরায়েলের গোয়েন্দা নজরদারিতে’

আশা জাগিয়ে হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ

বিশ্বকাপের আগে শেষ পরীক্ষায় মিশরের মুখোমুখি ব্রাজিল, একাদশে ৪ পরিবর্তন

বাজেট অধিবেশন: সংবিধান ‘সংশোধন নাকি সংস্কার’ বিতর্কে উত্তাপের আভাস, সংসদীয় কমিটিতেও চমক

শুটিংয়ে চুম্বন দৃশ্য নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন প্রিয়া

১০

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

পটপটির সৌন্দর্য ‎|| তারিক ইসলাম

১২

ভারতীয় দলে ডাক পেল ১৫ বছরের বিস্ময়বালক বৈভব

১৩

পলাশপোলে পৈত্রিক দোকানঘর দখলের লক্ষ্যে হামলা ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবহাটায় ভারতীয় গলদা রেণু জব্দ, খালে অবমুক্ত

১৫

বিএনপি নেতা হেদায়েতুল ইসলামের ওপর হামলা, আটক ২

১৬

বিএনপি নেতা ওহিদুজ্জামান অহিদ আর নেই

১৭

শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

১৮

কালিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১৯

উপকূলের সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

২০